রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৪৯:৪০
শিরোনাম
ইইউর সঙ্গে ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা দূর হয়েছে, বাকি ১৩টি প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত জনগণকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে বিরোধীরা নতুন চক্রান্ত করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মিঠাপুকুরে শীতলগাড়ী উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল পাবলিক স্কুলকে ‘সবুজ বিদ্যালয়’ ঘোষণা নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও রেকর্ডের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের পৌনে ৫ কোটি টাকা ফেরত: ধর্মমন্ত্রী ইইউর সঙ্গে ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা দূর হয়েছে, বাকি ১৩টি প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত জনগণকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে বিরোধীরা নতুন চক্রান্ত করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মিঠাপুকুরে শীতলগাড়ী উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল পাবলিক স্কুলকে ‘সবুজ বিদ্যালয়’ ঘোষণা নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও রেকর্ডের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের পৌনে ৫ কোটি টাকা ফেরত: ধর্মমন্ত্রী

দেওয়ানগঞ্জে কনওয়ে ট্রাভেলসের উদ্যোগে পবিত্র হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মো. নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১১
শেয়ার: mail
দেওয়ানগঞ্জে কনওয়ে ট্রাভেলসের উদ্যোগে পবিত্র হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের বয়ড়াপাড়ায় সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান ‘কনওয়ে ট্রাভেলস্ অ্যান্ড ট্যুরস্ লিঃ’-এর (হজ লাইসেন্স নম্বর-৫৬৯) উদ্যোগে ‘পবিত্র হজ প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় চর আমখাওয়া ইউনিয়নের বয়ড়াপাড়াস্থ তরফদার বাড়িতে এ কর্মশালার আয়োজন করা হয়। কনওয়ে ট্রাভেলসের অংশীদার ও হজ প্রতিনিধি মো. বাবুল তরফদারের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার শতাধিক হজগমনেচ্ছু ও হজফেরত ব্যক্তি অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনওয়ে ট্রাভেলস্ অ্যান্ড ট্যুরস্ লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ হাফেজ মো. আবদুল আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান আলহাজ আবদুল আউয়াল।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আলহাজ আজিজুর রহমান এবং সানন্দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

বক্তব্যে আলহাজ আজিজুর রহমান বলেন, “পবিত্র হজ ও কোরবানি হযরত ইব্রাহিম (আ.), হযরত হাজেরা (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর পরম ত্যাগের স্মৃতি বহন করে। মা হাজেরার সাফা-মারওয়ায় সায়ি এবং শিশু ইসমাইলের পায়ের আঘাতে জমজম কূপের সৃষ্টি পরবর্তীতে হজের আবশ্যকীয় অংশ হিসেবে নির্ধারিত হয়। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের অহংকার ও প্রিয় বস্তু বিসর্জন দেওয়াই হজ ও কোরবানির মূল শিক্ষা।”

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান হজযাত্রীদের উদ্দেশে বলেন, “হজে যাওয়ার আগেই এর প্রতিটি ফরজ, ওয়াজিব ও সুন্নত নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেওয়া জরুরি। সঠিক জ্ঞান ও বিশুদ্ধ আমল নিয়ে সম্পাদিত হজই আল্লাহর দরবারে ‘হজে মাবরুর’ বা কবুল হজ হিসেবে গণ্য হবে।”

কর্মশালায় হজযাত্রীদের সঠিকভাবে হজ পালনের নিয়মাবলী, ধর্মীয় অনুশাসন, স্বাস্থ্যবিধি ও ভ্রমণ সংক্রান্ত করণীয় বিষয়ে বিশদ প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি উপস্থিত হজগমনেচ্ছু ও এজেন্সি কর্তৃপক্ষের আলোচনার ভিত্তিতে সর্বসাকুল্যে হজ প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়। অনুষ্ঠান শেষে বাদ জুমা উপস্থিত সবার সম্মানে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দেওয়ানগঞ্জে কনওয়ে ট্রাভেলসের উদ্যোগে পবিত্র হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে