রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৪৯:৩৮
শিরোনাম
ইইউর সঙ্গে ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা দূর হয়েছে, বাকি ১৩টি প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত জনগণকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে বিরোধীরা নতুন চক্রান্ত করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মিঠাপুকুরে শীতলগাড়ী উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল পাবলিক স্কুলকে ‘সবুজ বিদ্যালয়’ ঘোষণা নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও রেকর্ডের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের পৌনে ৫ কোটি টাকা ফেরত: ধর্মমন্ত্রী ইইউর সঙ্গে ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা দূর হয়েছে, বাকি ১৩টি প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত জনগণকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে বিরোধীরা নতুন চক্রান্ত করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মিঠাপুকুরে শীতলগাড়ী উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল পাবলিক স্কুলকে ‘সবুজ বিদ্যালয়’ ঘোষণা নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও রেকর্ডের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের পৌনে ৫ কোটি টাকা ফেরত: ধর্মমন্ত্রী

বেনাপোলে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০১
শেয়ার: mail
বেনাপোলে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে যশোরের বেনাপোলে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বেনাপোলের ঐতিহ্যবাহী পাটবাড়ী মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের করা হয়।

বেনাপোল পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ মঙ্গল শোভাযাত্রা বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পাটবাড়ী মন্দিরে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ শত শত ভক্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শোভাযাত্রায় ঢাক-ঢোল, ড্রাম ও বাঁশির সুরের তালে তালে ভক্তরা আনন্দ-উৎসবে মেতে ওঠেন। এ সময় ‘শুভ, শুভ, শুভদিন—শ্রীকৃষ্ণের জন্মদিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আয়োজনজুড়ে ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির উৎসবমুখর আমেজ।

শোভাযাত্রা চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বেনাপোল পোর্ট থানার পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। পুলিশ সদস্যরা পুরো শোভাযাত্রার সঙ্গে থেকে নিরাপত্তা নিশ্চিত করেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগে অধর্ম ও অন্যায় দমন করে ধরায় শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে এই তিথিতে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। দিনটি উপলক্ষে ভক্তরা উপবাস পালন, বিশেষ পূজা-অর্চনা, নামকীর্তন ও ভজনে অংশ নিচ্ছেন।

পঞ্জিকা মতে, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রের শুভক্ষণে জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে, যা শনিবার (৫ সেপ্টেম্বর) রাত পর্যন্ত থাকবে। এ উপলক্ষে রাতে বিভিন্ন মন্দিরে নিশীথকালে শ্রীকৃষ্ণের জন্মক্ষণ স্মরণ করে বিশেষ পূজা, ভোগরাগ ও ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বেনাপোলে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে