আসন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনকে সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (০২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভোটার এলাকা স্থানান্তরের জন্য দাখিল করা আবেদনসমূহ ইস্যুর শেষ সময় ৯ সেপ্টেম্বর এবং এসব আবেদন নিষ্পত্তির সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ সেপ্টেম্বর।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন উপলক্ষে ভোটারদের আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর সংক্রান্ত আবেদন গ্রহণ ও তা যথাসময়ে নিষ্পত্তির জন্য এই নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
kalprakash.com/IM