বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:৪৪:৪৬
শিরোনাম
রায়নগর ট্রিপল মার্ডার: বাবুলের ফের দুই দিনের রিমান্ড চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ রায়নগর ট্রিপল মার্ডার: বাবুলের ফের দুই দিনের রিমান্ড চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ

ওআইসিভুক্ত দেশগুলোতে তুরস্কের রপ্তানি বেড়ে ৪১.৫ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:০২
শেয়ার: mail
ওআইসিভুক্ত দেশগুলোতে তুরস্কের রপ্তানি বেড়ে ৪১.৫ বিলিয়ন ডলার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-র সদস্য দেশগুলোতে চলতি বছরের প্রথম সাত মাসে তুরস্কের রপ্তানি বেড়ে ৪১ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ের তুলনায় এই রপ্তানি বেড়েছে ৩৪ কোটি ৫৭ লাখ ডলার। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয়।

ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় একটি বিশেষ রপ্তানি উন্নয়ন কৌশল বাস্তবায়ন করছে। বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান থাকা মুসলিম দেশগুলোতে তুর্কি রপ্তানিকারকদের কার্যক্রম বাড়ানোই এই কৌশলের অন্যতম লক্ষ্য। ২০২৬-২০২৮ মেয়াদি মধ্যমেয়াদি কর্মসূচির অন্তর্ভুক্ত এই কৌশলের আওতায় দেশের মোট রপ্তানিতে ইসলামী দেশগুলোর অংশ বর্তমানের ২৭ শতাংশ থেকে ২০২৮ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কৌশলটির প্রথম পর্যায়ে অর্থনৈতিক ও বাণিজ্যিক তথ্য বিশদভাবে বিশ্লেষণ করে ২১টি দেশকে অগ্রাধিকারমূলক বাজার হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেশগুলো হলো—আজারবাইজান, বাহরাইন, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, ইন্দোনেশিয়া, মরক্কো, আইভরি কোস্ট, কাতার, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মিসর, নাইজেরিয়া, উজবেকিস্তান, পাকিস্তান, সেনেগাল, সৌদি আরব, তিউনিসিয়া, জর্ডান ও ওমান।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৩ সালে ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে তুরস্কের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ছিল ৮৭ দশমিক ৬ বিলিয়ন ডলার। ২০২৫ সালে তা প্রায় ১ দশমিক ৪ গুণ বেড়ে ১১৯ দশমিক ১ বিলিয়ন ডলারে পৌঁছায়।

গত বছর ওআইসি সদস্যদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তুরস্কের বাণিজ্য ছিল সর্বোচ্চ—প্রায় ১৯ বিলিয়ন ডলার। এরপর ছিল ইরাক (১৪ দশমিক ৩ বিলিয়ন ডলার), মিসর (৭ দশমিক ৯ বিলিয়ন ডলার) এবং কাজাখস্তান (৭ দশমিক ৯ বিলিয়ন ডলার)।

চলতি বছরের জানুয়ারি-জুলাই সময়েও বাণিজ্য সম্প্রসারণের এই ধারা অব্যাহত রয়েছে। এ সময়ে ওআইসি দেশগুলোর সঙ্গে তুরস্কের মোট বাণিজ্য গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেড়ে ৬৯ দশমিক ২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে এসব দেশে তুরস্কের রপ্তানিও শূন্য দশমিক ৮ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

মূল্যমানের দিক থেকে জানুয়ারি-জুলাই সময়ে তুরস্কের রপ্তানি সবচেয়ে বেশি বেড়েছে মিসরে। দেশটিতে রপ্তানি ৫২ কোটি ২২ লাখ ডলার বেড়ে ২৮০ কোটি ডলারে পৌঁছেছে। এছাড়া লিবিয়ায় রপ্তানি বেড়েছে ৪৩ কোটি ৮৫ লাখ ডলার (মোট ২২০ কোটি ডলার), সিরিয়ায় ২৯ কোটি ৬৮ লাখ ডলার বেড়ে রপ্তানি হয়েছে ২১০ কোটি ডলারের পণ্য এবং জর্ডানে রপ্তানি ২২ কোটি ৭৫ লাখ ডলার বেড়ে ১৩০ কোটি ডলারে পৌঁছেছে।

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত ওআইসির বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি। ইসলামী দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সংহতি জোরদার এবং অভিন্ন অধিকার ও স্বার্থ সুরক্ষার লক্ষ্যে গঠিত এ সংস্থার সদস্য দেশগুলোতে বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ মানুষ বসবাস করে। বৈশ্বিক আয়ের প্রায় এক-দশমাংশও এই দেশগুলোর নিয়ন্ত্রণে রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ওআইসিভুক্ত দেশগুলোতে তুরস্কের রপ্তানি বেড়ে ৪১.৫ বিলিয়ন ডলার

বিস্তারিত কমেন্টে