বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০৭:৩২

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? জেনে নিন কোন ভিটামিনের অভাবে অনিদ্রা বাড়ে

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৫:১১
শেয়ার: mail
রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? জেনে নিন কোন ভিটামিনের অভাবে অনিদ্রা বাড়ে

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত অপরিহার্য। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন গড়ে সাত থেকে আট ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুম প্রয়োজন। নিয়মিত ছয় ঘণ্টার কম ঘুম হলে শরীরে নানা ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং দীর্ঘমেয়াদে দেখা দিতে পারে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি। তবে নানা কারণে অনেকেরই রাতে ঠিকমতো ঘুম হয় না। বিছানায় ঘণ্টার পর ঘণ্টা শুয়ে থেকেও ঘুম আসে না—এমন মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। অনেকেই ঘুমের সমস্যা দূর করতে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, শরীরে প্রয়োজনীয় কিছু ভিটামিনের ঘাটতি অনিদ্রা বা ঘুম কম হওয়ার অন্যতম বড় কারণ। জেনে নিন কোন কোন ভিটামিনের অভাবে ঘুমের সমস্যা দেখা দেয় এবং এগুলো কোন কোন খাবারে পাওয়া যায়—

ভিটামিন ডি: হাড়ের সুস্বাস্থ্য বজায় রাখার পাশাপাশি ভিটামিন ডি ভালো ঘুমে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি থাকলে অনিদ্রার সমস্যা দূর হয়। সূর্যালোক ছাড়াও সামুদ্রিক মাছ, ডিম, দুধ ও বিভিন্ন ফলের রস থেকে ভিটামিন ডি পাওয়া যায়।

ভিটামিন ই: এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের কোষ সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাশাপাশি ভিটামিন ই ঘুমের মান উন্নত করতে সাহায্য করে। কাঠবাদাম, চিনাবাদাম, পালংশাক, ব্রকলি ও টমেটো থেকে পর্যাপ্ত ভিটামিন ই পাওয়া যায়।

ভিটামিন সি: ভিটামিন সি শরীরের বিভিন্ন শারীরিক সমস্যা প্রতিরোধ করার পাশাপাশি ভালো ঘুম আনতে সাহায্য করে। পালংশাক, ফুলকপি এবং বিভিন্ন সাইট্রাস জাতীয় ফল যেমন—কমলা, লেবু ইত্যাদিতে প্রচুর ভিটামিন সি পাওয়া যায়।

ভিটামিন বি-৬: এই ভিটামিনটি অনিদ্রা দূর করতে এবং রাতে গভীর ঘুমে সহায়তা করে। কলা, গাজর, পালংশাক, আলু, ডিম, চিজ, মাছ এবং গোটা শস্যদানায় প্রচুর পরিমাণে ভিটামিন বি-৬ থাকে।

ভিটামিন বি-১২: এটি মস্তিষ্কের কার্যক্ষমতা ও স্নায়ুর সুস্থতা বজায় রাখতে সাহায্য করে, যা ঘুমের সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকর। বিভিন্ন প্রাণিজ প্রোটিন ও দুধজাতীয় খাবারে এ ভিটামিন পাওয়া যায়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? জেনে নিন কোন ভিটামিনের অভাবে অনিদ্রা বাড়ে

বিস্তারিত কমেন্টে