দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম (ভ্যাটসহ) নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা।
জানা গেছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ নতুন দর নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে সারাদেশে কার্যকর হওয়া এই দর নতুন করে আর পরিবর্তন না হওয়ায় আজ বুধবার (২৬ আগস্ট) দেশের বাজারে এই দামেই স্বর্ণ বিক্রি হবে।
টানা তিন দফায় বড় বৃদ্ধি এর আগে ২২ আগস্ট ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ২০ আগস্ট বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। ফলে টানা তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বাড়ল।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এই দর কার্যকর থাকবে। তবে গহনার নকশা ও কাজের ধরন অনুযায়ী এর সঙ্গে মজুরি আলাদাভাবে যোগ হবে।
kalprakash.com/IM