শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৪৯:৫৫

বাগেরহাটে উদ্ধার ও অগ্নিনির্বাপণে আনসার-ভিডিপির প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৫:৪৮
শেয়ার: mail
বাগেরহাটে উদ্ধার ও অগ্নিনির্বাপণে আনসার-ভিডিপির প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় যানবাহনে আটকে পড়া মানুষকে দ্রুত উদ্ধার, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং অগ্নিকাণ্ড মোকাবিলায় দক্ষতা বাড়াতে বাগেরহাটে আনসার ও ভিডিপি সদস্যদের বিশেষ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় বাগেরহাট আনসার কার্যালয় প্রাঙ্গণে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বাগেরহাট ফায়ার সার্ভিসের উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও মহড়ায় নেতৃত্ব দেন স্টেশন অফিসার শেখ মামুনুর রশীদ।

প্রশিক্ষণে আনসার ও ভিডিপির মোট ৬৪ জন সদস্য অংশ নেন। ফায়ার সার্ভিসের সাতজন সদস্য প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করেন।

প্রশিক্ষণে সড়ক দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত যানবাহনে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে বের করে আনার বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হয়। পাশাপাশি আহত ব্যক্তিদের উদ্ধারের পর দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়ার পদ্ধতিও প্রদর্শন করা হয়।

এ ছাড়া গ্যাস সিলিন্ডার, তেলের ব্যারেলসহ বিভিন্ন উৎস থেকে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণের কৌশল, আধুনিক অগ্নিনির্বাপণ সরঞ্জামের ব্যবহার এবং জরুরি পরিস্থিতিতে নিরাপদে কাজ করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। মহড়ায় আগুনের ধরন শনাক্ত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার কৌশলও দেখানো হয়।

ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শেখ মামুনুর রশীদ বলেন, যেকোনো দুর্ঘটনা ও দুর্যোগের সময় স্থানীয় পর্যায়ে দ্রুত উদ্ধার তৎপরতা চালাতে প্রশিক্ষিত জনবল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আনসার ও ভিডিপি সদস্যদের এই প্রশিক্ষণ জরুরি পরিস্থিতিতে তাঁদের কার্যকরভাবে কাজ করতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত না হয়ে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে দ্রুত ও নিরাপদে উদ্ধারকাজ পরিচালনাই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে কাজ করার এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বাগেরহাটে উদ্ধার ও অগ্নিনির্বাপণে আনসার-ভিডিপির প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে