রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৮ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:২১:২৯
শিরোনাম
● দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়ি সহ ৩ স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ● যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সব প্রার্থী বিজয়ী ● কালিয়ার যোগানিয়া বাজার কমিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি আলী আহমেদ ও সম্পাদক বিজয় কুমার ● নড়াইল প্রেস ক্লাব ভবনে ককটেল হামলা ● রাবির ‘উলিপুর উপজেলা সমিতি’র নতুন সভাপতি সানি, সম্পাদক আরিফ ● চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২ ● মাদক কারবারে বাধা, অতঃপর সজীবের ওপর সশস্ত্র হামলা! দেবিদ্বারে হত্যাচেষ্টার অভিযোগ ● টিকটকে প্রেম : মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী ● রুহিয়ায় বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার ● পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪ ● দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়ি সহ ৩ স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ● যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সব প্রার্থী বিজয়ী ● কালিয়ার যোগানিয়া বাজার কমিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি আলী আহমেদ ও সম্পাদক বিজয় কুমার ● নড়াইল প্রেস ক্লাব ভবনে ককটেল হামলা ● রাবির ‘উলিপুর উপজেলা সমিতি’র নতুন সভাপতি সানি, সম্পাদক আরিফ ● চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২ ● মাদক কারবারে বাধা, অতঃপর সজীবের ওপর সশস্ত্র হামলা! দেবিদ্বারে হত্যাচেষ্টার অভিযোগ ● টিকটকে প্রেম : মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী ● রুহিয়ায় বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার ● পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

২৩ আগস্ট বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, ছানিপড়া রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১১:৩৩
শেয়ার: mail
২৩ আগস্ট বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, ছানিপড়া রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার

অন্ধজনে দেহ আলো—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের বেনাপোলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ২০২৬-২৭। শিবিরে চক্ষু রোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি বাছাইকৃত ছানিপড়া রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার ও আইওএল (IOL) লেন্স সংযোজন করা হবে।

যশোরের চারটি রোটারি ক্লাবের আয়োজনে এ চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবে। এতে সহযোগিতা করছে দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশন ও বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল, খুলনা। শিবিরের সৌজন্যে রয়েছেন রোটারিয়ান এ.কে.এম আতিকুজ্জামান সনি, সভাপতি, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি এবং সহসভাপতি, বেনাপোল পৌর বিএনপি।

আগামী ২৩ আগস্ট ২০২৬, রোববার সকাল ৯টা থেকে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে চক্ষু রোগীদের পরীক্ষা করা হবে। শিবিরে যেকোনো ধরনের চক্ষু রোগী পরীক্ষা করাতে পারবেন। প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও পরামর্শ দেওয়া হবে।

তবে শুধুমাত্র ছানিপড়া বা ক্যাটার্যাক্ট রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার করে লেন্স সংযোজনের জন্য বাছাই করা হবে। বাছাইকৃত রোগীদের ওই দিনই গাড়িযোগে খুলনার বি.এন.এস.বি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হবে। অস্ত্রোপচার শেষে আগামী ২৫ আগস্ট, মঙ্গলবার রোগীদের পুনরায় শিবিরে পৌঁছে দেওয়া হবে।

এ ছাড়া অস্ত্রোপচার করা রোগীদের বিনামূল্যে কালো চশমা ও প্রয়োজনীয় চোখের ওষুধ সরবরাহ করা হবে।

শিবিরে ভর্তি হতে প্রত্যেক রোগীকে ভোটার আইডি কার্ডের ফটোকপি, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং রোগীর নিজস্ব অথবা নিকটাত্মীয়ের একটি সচল মোবাইল নম্বর সঙ্গে আনতে হবে।

রোগী পরীক্ষা ও ভর্তির তথ্য

তারিখ: ২৩ আগস্ট ২০২৬, রোববার
সময়: সকাল ৯টা থেকে
স্থান: বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়, বেনাপোল, যশোর

যোগাযোগ

রোটারিয়ান এ.কে.এম আতিকুজ্জামান সনি: ০১৭১১-৩৩৪০৩৩
রোটারি: ০১৭১১-৯৮৮০৮৮

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

২৩ আগস্ট বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, ছানিপড়া রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার

বিস্তারিত কমেন্টে