শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:১১:২৫

কসবায় দুই দিন নিখোঁজের পর ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মো. আরমান সরকার, কসবা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১১:০৪
শেয়ার: mail
কসবায় দুই দিন নিখোঁজের পর ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের দুই দিন পর নায়েব আলী (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর এলাকায় একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নায়েব আলী গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাচ্ছিলেন না। এরই মধ্যে ধজনগর এলাকায় একটি ডোবার পানিতে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে কসবা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পাশাপাশি নিহতের স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

এদিকে, নায়েব আলীর মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কেউ কেউ ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর কারণ ও ঘটনার পেছনে কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কসবায় দুই দিন নিখোঁজের পর ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিস্তারিত কমেন্টে