শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৪৩:৪৫

নাসিরনগরে একই সময়ে একই স্থানে দুই ইসলামী দলের কর্মসূচি

মোঃ শরীফ উদ্দিন, নাসিরনগর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:৫৩
শেয়ার: mail
নাসিরনগরে একই সময়ে একই স্থানে দুই ইসলামী দলের কর্মসূচি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আগামী ১২ রবিউল আউয়াল, ২৬ আগস্ট বুধবার, একই সময়ে ও একই স্থানে দুই ইসলামী দলের কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত পোস্টার ও প্রচারণা থেকে এ তথ্য জানা গেছে।

ফেসবুকে প্রচারিত একটি পোস্টারে উল্লেখ করা হয়েছে, নাসিরনগর ওলামা-তালাবা ঐক্য পরিষদের উদ্যোগে আগামী ২৬ আগস্ট বুধবার সকাল ১০টায় নাসিরনগর আশুতোষ খেলার মাঠে একটি ইসলামী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অন্যদিকে, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ১২ রবিউল আউয়াল একই দিন ও একই সময়ে নাসিরনগর আশুতোষ খেলার মাঠে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে প্রচার করা হচ্ছে।

একই দিন, একই সময় ও একই স্থানে দুই পক্ষের কর্মসূচি হওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। পাশাপাশি এ নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে।

নাসিরনগরবাসীর দাবি, সংশ্লিষ্ট দুই পক্ষ ও প্রশাসনের উদ্যোগে বিষয়টি দ্রুত সমন্বয়ের মাধ্যমে সমাধান করা হোক, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এবং ধর্মীয় অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়।

স্থানীয়দের মতে, নাসিরনগর উপজেলায় একই সময়ে ও একই স্থানে দুই ইসলামী দলের এমন কর্মসূচি নিয়ে এর আগে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তাদের জানা নেই।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নাসিরনগরে একই সময়ে একই স্থানে দুই ইসলামী দলের কর্মসূচি

বিস্তারিত কমেন্টে