শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:১৫:০৩
শিরোনাম
● কসবা ও ব্রাহ্মণপাড়ায় বিজিবির পৃথক অভিযান, ৮ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ ● নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস উদ্‌যাপন ● বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মশালা ● কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণে আহত ২ ● মনোহরদীতে আল নূর বেকারিকে ১ লাখ টাকা জরিমানা ● উপাচার্যের সামনেই মারামারি, বেরোবির চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত ● মণিরামপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ● সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম ● ‘আওয়ামী লীগকে পেলে গণধোলাই দিয়ে পুলিশে দিন’ ● নোবিপ্রবির গবেষনা: ব্যবহৃত চা-পাতায় দূর হবে শিল্পবর্জ্যের বিষাক্ত ক্রোমিয়াম, খরচ কমবে প্রায় ৮০% ● কসবা ও ব্রাহ্মণপাড়ায় বিজিবির পৃথক অভিযান, ৮ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ ● নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস উদ্‌যাপন ● বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মশালা ● কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণে আহত ২ ● মনোহরদীতে আল নূর বেকারিকে ১ লাখ টাকা জরিমানা ● উপাচার্যের সামনেই মারামারি, বেরোবির চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত ● মণিরামপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ● সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম ● ‘আওয়ামী লীগকে পেলে গণধোলাই দিয়ে পুলিশে দিন’ ● নোবিপ্রবির গবেষনা: ব্যবহৃত চা-পাতায় দূর হবে শিল্পবর্জ্যের বিষাক্ত ক্রোমিয়াম, খরচ কমবে প্রায় ৮০%

পাকিস্তানে জনপ্রিয় নারী কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১২:০০
শেয়ার: mail
পাকিস্তানে জনপ্রিয় নারী কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা

পাকিস্তানে শামসা বিবি নামের এক জনপ্রিয় টিকটক কনটেন্ট ক্রিয়েটরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আয়েশা গুল্লামা’ নামে পরিচিত ১৩ লাখ অনুসারীর এই জনপ্রিয় ক্রিয়েটরকে লক্ষ্য করে মোটরসাইকেল আরোহী বন্দুকধারীরা এ হামলা চালায়। এ ঘটনায় নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, গত ১৪ আগস্ট শামসা তাঁর ১৫ বছর বয়সী বোন আসিয়া ও ভাই নোমানতাল্লাকে সঙ্গে নিয়ে গাড়িতে বের হন। পথে একটি পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই অজ্ঞাতপরিচয় বন্দুকধারী তাদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

একটি গুলি সরাসরি শামসার ঘাড়ে লাগলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হামলার মুহূর্তে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেলে তাঁর ছোট বোন আসিয়া গুরুতর আহত হন।

পুলিশের কাছে দেওয়া অভিযোগে শামসার বাবা ফজল সাইয়েদজাদ জানান, কাউসার ও জাভেদ নামের দুই ব্যক্তির সঙ্গে শামসার আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ ছিল। পূর্বে টাকা ফেরত দেওয়া নিয়ে তারা শামসাকে প্রাণনাশের হুমকিও দিয়েছিল, যা নিয়ে ইসলামাবাদে একটি লিখিত অভিযোগও করা হয়েছিল। তাঁর বাবার সন্দেহ, পূর্ব শত্রুতার জেরে ওই ব্যক্তিরাই ভাড়াটে বন্দুকধারী দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। এছাড়া ঘটনার আগমুহূর্তে আসা একটি ফোনকলের সূত্রে কাশিফ নামের এক ব্যক্তির ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ।

গত তিন-চার বছর ধরে টিকটকে সক্রিয় থাকা শামসা বিবির আকস্মিক ও নির্মম হত্যাকাণ্ডে তাঁর অনুসারী ও সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পাকিস্তানে জনপ্রিয় নারী কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা

বিস্তারিত কমেন্টে