শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:০১:২৫

জীবননগর সীমান্তে ৩ জনকে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির প্রতিরোধ

তৌহীদ তুহীন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২:০৪
শেয়ার: mail
জীবননগর সীমান্তে ৩ জনকে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির প্রতিরোধ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে তিনজনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) অপচেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থানে সেই চেষ্টা নস্যাৎ হয়ে যায়। পরে বিএসএফ বাধ্য হয়ে ওই তিনজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় চুয়াডাঙ্গা ৫৮ বিজিবির নিয়ন্ত্রণাধীন জীবননগর সীমান্তের মাধবখালী বিওপি সংলগ্ন এলাকা থেকে তাঁদের ফিরিয়ে নেয় ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা।

ঝিনাইদহ ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, রোববার ভোরে জীবননগর সীমান্তের মাধবখালী এলাকার শূন্যরেখা দিয়ে দুই নারী ও এক পুরুষকে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা করে মেতেরী বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে বাঁধ সাধেন মাধবখালী বিওপির বিজিবি টহল দলের সদস্যরা।

বিজিবির টহল দলের বাধার মুখে তারা শূন্যরেখা থেকে আনুমানিক ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নিতে বাধ্য হয়। পরবর্তী সময়ে বিজিবির জোরালো প্রতিবাদ ও সতর্ক অবস্থানের পরিপ্রেক্ষিতে রোববার সন্ধ্যায় বিএসএফের সংশ্লিষ্ট ক্যাম্পের সদস্যরা ৬৮/৫-এস নম্বর গেট খুলে তিনজনকে পুনরায় ভারতের ভেতরে নিয়ে যায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জীবননগর সীমান্তে ৩ জনকে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির প্রতিরোধ

বিস্তারিত কমেন্টে