শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৬:৪৫:২৫

লঞ্চের আগেই ফাঁসে আইফোন ১৮ প্রোতে ১০ বড় পরিবর্তনের বার্তা

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৬:৪৭
শেয়ার: mail
লঞ্চের আগেই ফাঁসে আইফোন ১৮ প্রোতে ১০ বড় পরিবর্তনের বার্তা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে উন্মোচনের আগেই ফাঁস হলো অ্যাপলের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘আইফোন ১৮ প্রো’ সিরিজের তথ্য। নতুন চিপসেট, উন্নত ক্যামেরা লেন্স ও ব্যাটারি লাইফসহ নানামুখী আপগ্রেড নিয়ে চলতি বছরের সেপ্টেম্বরের প্রথমার্ধে ডিভাইসটি বাজারজাত হতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের ৭ থেকে ৯ তারিখের মধ্যে অ্যাপলের বার্ষিক ইভেন্টে মূল আকর্ষণ হিসেবে উন্মোচিত হতে পারে ‘আইফোন ১৮ প্রো’ ও ‘আইফোন ১৮ প্রো ম্যাক্স’। তবে সাশ্রয়ী ও স্ট্যান্ডার্ড ভার্সন ২০২৭ সালের শুরুতে উন্মোচনের সম্ভাবনা রয়েছে।

আইফোন ১৮ প্রোতে যেসব ১০টি বড় পরিবর্তন আসতে পারে:

  • ২ ন্যানোমিটারের A20 Pro চিপ: দ্রুতগতি, উন্নত এআই পারফরম্যান্স এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ২ ন্যানোমিটার প্রযুক্তির প্রসেসর ব্যবহার করা হবে।

  • ভ্যারিয়েবল অ্যাপারচার ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরায় লেন্সে আলো প্রবেশের হার কমানো বা বাড়ানোর সুবিধা থাকবে, যা কম আলোতে চমৎকার ছবি তুলবে।

  • বিশাল ব্যাটারি ক্যাপাসিটি: বিশেষ করে ১৮ প্রো ম্যাক্স মডেলে প্রায় ১০ শতাংশ বড় ব্যাটারি দেওয়া হতে পারে, ফলে ব্যাকআপ মিলবে আগের চেয়ে বেশি সময়।

  • ছোট ডাইনামিক আইল্যান্ড: ডিসপ্লের নিচে ফেস আইডির মূল প্রযুক্তি স্থানান্তরের কারণে এবার স্ক্রিনের নচ বা ডাইনামিক আইল্যান্ডের আকার ছোট হচ্ছে।

  • উন্নত টেলিফটো ক্যামেরা: নতুন ও বড় অ্যাপারচার ব্যবহারে জুম ও পোট্রেট ফটোগ্রাফিতে দুর্দান্ত ফলাফল পাওয়া যাবে।

  • বিদ্যুৎ সাশ্রয়ী LTPO+ ডিসপ্লে: ৬.৩ ও ৬.৯ ইঞ্চির প্যানেল অপরিবর্তিত রেখে নতুন LTPO+ প্রযুক্তি ব্যবহার করায় স্ক্রিনে ব্যাটারির ব্যবহার হ্রাস পাবে।

  • অ্যাপলের নিজস্ব C2 মডেম: ৫জি সংযোগকে আরও দ্রুত, শক্তিশালী এবং স্যাটেলাইটভিত্তিক সেবার সঙ্গে কার্যকরভাবে যুক্ত করতে নিজস্ব মডেম আনছে প্রতিষ্ঠানটি।

  • নতুন N2 ওয়্যারলেস চিপ: ওয়াই-ফাই, ব্লুটুথ এবং এয়ারড্রপ দিয়ে দ্রুততম ফাইল আদান-প্রদান নিশ্চিত করতে এই চিপ কাজ করবে।

  • নতুন চার রং ও ম্যাগসেফ ডিজাইন: ডার্ক চেরি, লাইট ব্লু, ডার্ক গ্রে ও সিলভার—এই চার রঙের পাশাপাশি ম্যাগসেফের নতুন রিং ডিজাইন দেখা যেতে পারে।

  • ক্যামেরা কন্ট্রোল বাটনে রি-ডিজাইন: বাটন থেকে টাচ ও হ্যাপটিক ফিডব্যাক সুবিধা কমিয়ে কেবল ফিজিক্যাল প্রেসের ওপর নিয়ন্ত্রণের সিদ্ধান্ত রাখা হতে পারে।

সম্ভাব্য দাম:

প্রতিবেদন অনুযায়ী, ভারতের বাজারে আইফোন ১৮ প্রোর প্রাথমিক দাম ১ লাখ ৫৪ হাজার ৯০০ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা) হতে পারে। তবে বাংলাদেশে সকল প্রকার শুল্ক ও ভ্যাট যুক্ত হয়ে বাজারজাত করা হলে এর খুচরা মূল্য দাঁড়াতে পারে প্রায় ২ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ ৭০ হাজার টাকার কাছাকাছি।

তবে প্রযুক্তিভিত্তিক তথ্যের ওপর ভিত্তি করে এসব পরিবর্তনের কথা জানা গেলেও অ্যাপল এখনও আনুষ্ঠানিকভাবে ডিভাইসটির সুনির্দিষ্ট স্পেসিফিকেশন কিংবা দাম প্রকাশ করেনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

লঞ্চের আগেই ফাঁসে আইফোন ১৮ প্রোতে ১০ বড় পরিবর্তনের বার্তা

বিস্তারিত কমেন্টে