সোমবার, ৩ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮ | রাত ৯:৩৬:৫৮

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সম্মানিত তেজগাঁও কলেজের আন্তর্জাতিক পুরস্কারজয়ী চলচ্চিত্র ‘ধুলোমাখা আয়না’

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:১৪
শেয়ার: mail
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সম্মানিত তেজগাঁও কলেজের আন্তর্জাতিক পুরস্কারজয়ী চলচ্চিত্র ‘ধুলোমাখা আয়না’

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ভারতের তিনটি স্বনামধন্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মোট ২৮টি পুরস্কার অর্জন করে ব্যাপক প্রশংসা কুড়ানো তেজগাঁও কলেজের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ধুলোমাখা আয়না’ (The Obscure Mirror)-কে বিশেষ সম্মাননা দিয়েছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।

সম্প্রতি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীর পাশাপাশি নির্মাতা দলের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও প্রদর্শিত হয়।

চলচ্চিত্র প্রদর্শন শেষে দুই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও তরুণ নির্মাতাদের অংশগ্রহণে বিদ্যায়তনিক চলচ্চিত্র নির্মাণ, গবেষণা ও শিল্পচর্চার আন্তঃপ্রাতিষ্ঠানিক সুযোগ নিয়ে এক উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের নির্মিত ‘ধুলোমাখা আয়না’ ভারতের সাউথ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিকেভাল, আমাদের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিকেভাল এবং ১২তম ইন্ডি ফিল্ম ফেস্টিকেভালে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য ও সেরা সিনেমাটোগ্রাফিসহ ২৮টি বিভাগে সাফল্য অর্জন করে।

অনুষ্ঠানে ‘ধুলোমাখা আয়না’ টিমের সদস্য মাশরাফে সাজীব, শেখ সায়েম হোসেন, মো. জাহিদুল ইসলাম ও এম. সাইফুর রহমান শান্তসহ পুরো টিমকে অভিনন্দিত করা হয়। সংশ্লিষ্টদের মতে, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এমন সৃজনশীল আদান-প্রদান দেশের চলচ্চিত্র শিক্ষা ও গবেষণায় নতুন মাত্রা যোগ করবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward