মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:৪৭:০৪
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

মোল্লাহাটে ব্যাটারিচালিত ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, চিকিৎসাধীন অবস্থায় হোটেল কর্মচারীর মৃত্যু

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৬:০৩
শেয়ার: mail
মোল্লাহাটে ব্যাটারিচালিত ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, চিকিৎসাধীন অবস্থায় হোটেল কর্মচারীর মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাটে ব্যাটারিচালিত ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক হোটেল কর্মচারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে তিনি মারা যান।

নিহত হাফিজ শেখ উপজেলার ভান্ডারখোলা এলাকার তালতলা গ্রামের মন্টু শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মোল্লাহাট ওভারব্রিজ সংলগ্ন ‘রনি হোটেল’-এ কর্মরত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে রাতে ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন হাফিজ শেখ। পথিমধ্যে গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে দ্রুত উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর চারটার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, দুর্ঘটনার মুহূর্তে মূল চালক পাশে বসা ছিলেন এবং হাফিজ শেখ নিজেই ভ্যানটি চালাচ্ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোল্লাহাট থানা-পুলিশ জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

মোল্লাহাটে ব্যাটারিচালিত ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, চিকিৎসাধীন অবস্থায় হোটেল কর্মচারীর মৃত্যু

বিস্তারিত কমেন্টে