মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:২৫:১৮
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

র‍্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১১:২৯
শেয়ার: mail
র‍্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল (এস্কাফ)সহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, রাজশাহী।

র‍্যাব-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি ও সিপিসি-১-এর একটি আভিযানিক দল শিবগঞ্জ থানার কানসাট ইউনিয়নের গোপালনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল (এস্কাফ) উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদক পরিবহনের সঙ্গে জড়িত মো. মামুন আলী (৪৮) নামে একজনকে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার হামিদপুর গ্রামের বাসিন্দা। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল (এস্কাফ) সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র‍্যাব জানিয়েছে।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

র‍্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

বিস্তারিত কমেন্টে