মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:৫১:৪৩
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

চিতলমারীতে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১১:৩৫
শেয়ার: mail
চিতলমারীতে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাগেরহাটের চিতলমারীতে জুলাই শহীদ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুধীজন অংশ নেন। সভায় দিবসটি সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় জুলাইয়ের শহীদ সাবিবর মল্লিক ও শহীদ জসিম ফকিরের বাবা তাঁদের সন্তান হারানোর বেদনাদায়ক স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। উপস্থিত সবাই তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান এবং শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান নান্না, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী এবং এনসিপির সভাপতি ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কাকা মিয়াসহ অন্যান্য অতিথি।

বক্তারা বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সেই আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে জুলাই শহীদ দিবস যথাযথ মর্যাদায় পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

চিতলমারীতে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে