সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:১৮:২৫
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪২
শেয়ার: mail
বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌর এলাকায় অজ্ঞাতপরিচয় এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে বেনাপোল পৌর গেটের উত্তর পাশে একটি খোলা মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ওই নারী দীর্ঘদিন ধরে বেনাপোল পৌর গেট ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করতেন। তবে তিনি স্থানীয় বাসিন্দা ছিলেন না। এলাকার কেউ তার পরিচয় বা স্বজনদের বিষয়ে নিশ্চিতভাবে জানাতে পারেননি। স্থানীয়দের কেউ কেউ তাকে মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করেছেন।

শুক্রবার বিকেলে খোলা মাঠে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় এবং কোনো স্বজনের সন্ধান না পাওয়ায় স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তার দাফনের ব্যবস্থা করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয়দের সমন্বয়ে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। মৃত নারীর হাতের ছাপ নিয়ে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বিস্তারিত কমেন্টে