সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:১৮:৩১
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

পাঞ্জাবির পকেট থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪
শেয়ার: mail
পাঞ্জাবির পকেট থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মাগুরায় ৫০০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম তৈয়ব (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের বারইখালী এলাকায় মাগুরা-নড়াইল সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ শুভংকর রায়ের নেতৃত্বে একটি দল বারইখালী জামে মসজিদের পশ্চিম পাশে মাগুরা-নড়াইল সড়কে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম পালানোর চেষ্টা করেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উপস্থিত সাক্ষীদের সামনে জাহাঙ্গীর আলমের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরনের সাদা পাঞ্জাবির ডান পকেট থেকে ১০টি জিপারে রাখা ৫০০ পিস হালকা কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৫০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল ইসলাম (পিপিএম) বলেন, গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী বিশেষ অভিযান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পাঞ্জাবির পকেট থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার

বিস্তারিত কমেন্টে