মিঠাপুকুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের সহধর্মিণী এবং জিয়া মঞ্চ মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি রাজিয়া সুলতানার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বাদ আসর মিঠাপুকুর প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুফতি মো. বেলাল হোসেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদি সরকার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল, ১৪ নম্বর দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মকছুদার রহমান (মিঠু), জিয়া মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মিঠাপুকুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় উপস্থিত সবাই রাজিয়া সুলতানার দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন।
জানা যায়, রাজিয়া সুলতানা দীর্ঘদিন ধরে জটিল গাইনি ও থাইরয়েডজনিত সমস্যায় ভুগছেন। বর্তমানে তিনি গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জেনিন মুস্তারী, অধ্যাপক ডা. কামরুল নাহার জুঁই, অধ্যাপক ডা. সমীর কুমার তালুকদার এবং ডা. মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
বিশেষ মোনাজাতে রাজিয়া সুলতানার দ্রুত সুস্থতা ও পূর্ণ রোগমুক্তি কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়।
kalprakash.com/IM
মিঠাপুকুর প্রতিনিধি 
























