বাংলাদেশ ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

টানা বৃষ্টিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাসের ওপর উপড়ে পড়ল কৃষ্ণচূড়াগাছ

টানা বৃষ্টির মধ্যে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি কৃষ্ণচূড়াগাছ উপড়ে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক।

তারেক বিন আতিক বলেন, গাছটি বেশ পুরোনো ছিল। টানা বৃষ্টির কারণে গাছটির শিকড় নরম হয়ে যাওয়ায় এটি উপড়ে বাসের ওপর পড়ে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বাসটি দ্রুত সরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজধানীতে শনিবার মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হয়। রোববার ভোর থেকে মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর জানায়, বাসটি মিরপুর রুটে চলাচল করে এবং কর্মকর্তা-কর্মচারীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হয়। রোববার সকাল ৮টার দিকে বাসটি কর্মকর্তা-কর্মচারীদের নামিয়ে শহীদ মিনারের সামনে রাখা হয়েছিল। বাসটির পাশেই একটি কৃষ্ণচূড়াগাছ ছিল।

প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানান, বৃষ্টির মধ্যে হঠাৎ কৃষ্ণচূড়াগাছটি উপড়ে বাসের ওপর পড়ে। ঘটনার সময় বাসটিতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে গাছের আঘাতে বাসটির মাঝামাঝি অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে গাছটি কেটে সরানোর কাজ শুরু করেন। গাছ সরিয়ে বাসটি মেরামতের জন্য সার্ভিস সেন্টারে পাঠানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর।

বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আলী উল আজিম বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ক্যাম্পাসের ঝুঁকিপূর্ণ গাছগুলো শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

kalprakash.com/IM

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

টানা বৃষ্টিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাসের ওপর উপড়ে পড়ল কৃষ্ণচূড়াগাছ

প্রকাশিত: ০৯:০০:০০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬