রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:৪২:৪২

টানা বৃষ্টিতে সেতু ধস, বিচ্ছিন্ন রাঙামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৪:৩৮
শেয়ার: mail
টানা বৃষ্টিতে সেতু ধস, বিচ্ছিন্ন রাঙামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া এলাকায় রাঙামাটি-বান্দরবান সড়কের একটি গুরুত্বপূর্ণ সেতু ধসে পড়েছে। এতে রাঙামাটি ও বান্দরবানের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার সকাল থেকে সড়কটির দুই পাশে আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় সেতুটি ধসে পড়ে। রাতভর পাহাড়ি ঢলের প্রবল স্রোতে এলাকার একটি রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যায়। পরে পানির তীব্র তোড়ে সেতুর একটি অংশ ধসে পড়লে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

সেতু ধসের কারণে কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বিকল্প পথে চলাচলের সুযোগও সীমিত হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।

যদিও সেতুটি রাঙ্গুনিয়া উপজেলার মধ্যে অবস্থিত, এটি বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, বান্দরবান থেকে ঘটনাস্থলে যাওয়ার পথে বালাঘাটা ও স্বর্ণমন্দির এলাকায় সড়ক ও সেতু পানির নিচে থাকায় তাদের টিম এখনো সেখানে পৌঁছাতে পারেনি।

তিনি বলেন, পানি কমে গেলে দ্রুত একটি বেইলি সেতু স্থাপন করে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু জানানো সম্ভব নয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

টানা বৃষ্টিতে সেতু ধস, বিচ্ছিন্ন রাঙামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ

বিস্তারিত কমেন্টে