রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:৫০:০১

জনকল্যাণ ফাউন্ডেশন জিয়াকুলীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

এইসানুল ইসলাম ঈমন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১১:৪৯
শেয়ার: mail
জনকল্যাণ ফাউন্ডেশন জিয়াকুলীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মানবতার সেবায় সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে জনকল্যাণ ফাউন্ডেশন জিয়াকুলীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে স্থানীয় গ্রামবাসীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসকের পরামর্শ প্রদান করা হয়। ফাউন্ডেশন পরিচালনা কমিটির সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় চিকিৎসাসেবা কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা জানান, দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য এ ধরনের চিকিৎসাসেবা নিয়মিত চালু রাখা হলে সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন। বিশেষ করে যাদের চিকিৎসার খরচ বহন করা কঠিন, তাদের জন্য এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর ভূমিকা রাখবে।

গ্রামবাসীরা আরও প্রত্যাশা ব্যক্ত করেন, স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারসহ জনপ্রতিনিধিরা যদি এ ধরনের মানবিক কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তবে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে চিকিৎসাসেবা পরিচালনা করা সম্ভব হবে।

জনকল্যাণ ফাউন্ডেশন জিয়াকুলীর পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও নিজস্ব সামর্থ্য অনুযায়ী এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জনকল্যাণ ফাউন্ডেশন জিয়াকুলীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

বিস্তারিত কমেন্টে