বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫১:৫২
শিরোনাম
● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি ● পর্যটনপ্রেমীদের জন্য বড় সুখবর ● সংবাদপত্রের সোনালি দিন টিকিয়ে রাখা রুহিয়ার এক অনন্য কারিগর ● অবিরাম ভাঙছে পাহাড়-চা বাগানের টিলা, নেই স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা ● ইরানে হামলার সময় এখন নয়, নির্বাচনের আগে বললেন নেতানিয়াহু ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি ● পর্যটনপ্রেমীদের জন্য বড় সুখবর ● সংবাদপত্রের সোনালি দিন টিকিয়ে রাখা রুহিয়ার এক অনন্য কারিগর ● অবিরাম ভাঙছে পাহাড়-চা বাগানের টিলা, নেই স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা ● ইরানে হামলার সময় এখন নয়, নির্বাচনের আগে বললেন নেতানিয়াহু

মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৮ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:২৯
শেয়ার: mail
মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৮ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ আট বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও চারজন শিশু রয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৬০/৭৫-আর থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়াটি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

বাঘাডাংগা বিওপির সুবেদার ওমর আলীর নেতৃত্বে বিজিবির নিয়মিত টহল দল গ্রামের বাসিন্দা রফিকের একটি মেহগনি বাগান থেকে তাঁদের আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে দুই পুরুষের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন নোয়াখালীর হাতিয়া থানার দক্ষিণ সুল্লকিয়া গ্রামের মৃত যগেন্দ্র জলদাসের ছেলে সুবল চন্দ্র জলদাস (৬৮) এবং তাঁর ছেলে পলাশ চন্দ্র জলদাস (৩৫)।

বিজিবি জানায়, অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটক আট বাংলাদেশি নাগরিককে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৮ বাংলাদেশি আটক

বিস্তারিত কমেন্টে