বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:৪০:৩৮
শিরোনাম
জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ

দেওয়ানগঞ্জে এক দশকেও সংস্কার হয়নি রাস্তা, অতিবৃষ্টিতে পানিবন্দি শত শত পরিবার

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৩:২১
শেয়ার: mail
দেওয়ানগঞ্জে এক দশকেও সংস্কার হয়নি রাস্তা, অতিবৃষ্টিতে পানিবন্দি শত শত পরিবার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ২ নম্বর চর আমখাওয়া ইউনিয়নের উত্তর মকিরচর গ্রামে অতিবৃষ্টি ও ভারী বর্ষণের ফলে চলাচলের একমাত্র রাস্তাটি পানিতে তলিয়ে গেছে। এতে গ্রামের অন্তত ২৫০ থেকে ৩০০টি পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।

শনিবার (১১ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, উত্তর মকিরচর গ্রামের সাবেক ইউপি সদস্য বাদশা মণ্ডলের বাড়ি থেকে উত্তর দিকে প্রায় ২৫০ মিটার রাস্তা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে জানান, প্রায় ১০ থেকে ১২ বছর আগে সাবেক চেয়ারম্যান মরহুম ইদ্রিস আলী সরকারের আমলে সর্বশেষ এই রাস্তার সংস্কারকাজ করা হয়েছিল। এরপর দীর্ঘ সময় পার হলেও বর্তমান বা বিগত কোনো চেয়ারম্যান কিংবা ইউপি সদস্যের পক্ষ থেকে রাস্তাটি সংস্কারের জন্য কোনো বরাদ্দ দেওয়া হয়নি। শুকনো মৌসুমেও রাস্তাটির বেহাল অবস্থার কারণে সেখানে কোনো যানবাহন চলাচল করতে পারে না। আর বর্ষা এলে দুর্ভোগ আরও বেড়ে যায়।

৭ নম্বর ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক বলেন, রাস্তাটি পানিতে তলিয়ে যাওয়ায় এলাকার ছোট ছোট শিশুদের পানিতে ডুবে যাওয়ার আশঙ্কায় অভিভাবকরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। একমাত্র যাতায়াতের পথটি বন্ধ থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না। ফলে তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।

এ ছাড়া যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় অসুস্থ রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না। একই সঙ্গে পানিবন্দি অবস্থায় হাঁস-মুরগি ও গবাদিপশু পালন এবং সেগুলোকে নিরাপদ স্থানে রাখতেও চরম সংকটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

দীর্ঘদিন ধরে অবহেলিত এই এলাকার শত শত পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘব এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এবং রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

দেওয়ানগঞ্জে এক দশকেও সংস্কার হয়নি রাস্তা, অতিবৃষ্টিতে পানিবন্দি শত শত পরিবার

বিস্তারিত কমেন্টে