শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:১৪:৪৮

ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান্য আদালতের অভিযান

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১১:৪৬
শেয়ার: mail
ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান্য আদালতের অভিযান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজারে অনুমোদন ছাড়াই পরিচালিত সাফল্য ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানের পরিচালককে কারাদণ্ড ও জরিমানা এবং মালিককে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) সন্ধ্যায় বাগমারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে সরকারের অনুমোদন ছাড়া প্রতিষ্ঠান পরিচালনার দায়ে সাফল্য ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও হাটগাঙ্গোপাড়া মজোপাড়া মহিলা কলেজের রসায়ন বিভাগের শিক্ষক আলমগীর কবিরকে ২০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মালিক জয়নাল আবেদীনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

এর আগে, গত ২৬ জুন উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের ধামিনকৌড় গ্রামের হারুন রশিদের আড়াই বছর বয়সী মেয়ে হাবিবা খাতুন চিকিৎসার জন্য ওই ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়।

শিশুটির স্বজনদের অভিযোগ, সেখানে সময়মতো সঠিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ না দিয়ে ভুল চিকিৎসা দেওয়া হয়। এতে শিশুটির অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে শিশুটির মৃত্যু হয়।

এদিকে, উপজেলার মজোপাড়া গ্রামের মোজাম্মেল হক অভিযোগ করেন, এর আগেও একই ব্যক্তির ভুল চিকিৎসায় তাঁর সাত মাস বয়সী ছেলে আব্দুল্লাহ আল মহিত মারা যায়।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মো. আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৯ জুন ২০২৬ | Globe kalprakash.com

ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান্য আদালতের অভিযান

বিস্তারিত কমেন্টে