বাংলাদেশ ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ফেসবুক ডিলিট করে দিতে চান তুষি

ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তিজীবন, ক্যারিয়ার এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী নাজিফা তুষি। এ সময় তিনি নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি এবং অনলাইন মন্তব্য নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি, পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে যেসব সমালোচনা হয়, তা নিয়ে প্রশ্ন করা হলে তুষি বলেন, তিনি অনেক সময় ফেসবুক ডিলিট করে দিতে চান। কারণ এই প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে নানা ধরনের নেতিবাচক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়, যা তার ভালো লাগে না।

তুষির মতে, একজন অভিনেত্রী হওয়া মানেই নির্দিষ্ট একটি ছাঁচে নিজেকে উপস্থাপন করতে হবে—এই ধারণার সঙ্গে তিনি একমত নন। তার ভাষায়, তাকে সবসময় সাজগোজ করে, নির্দিষ্টভাবে উপস্থাপিত হতে হবে—এই চাপ অনেক সময় অস্বস্তিকর মনে হয়।

তিনি বলেন, যখন ইচ্ছা হবে তখনই তিনি নিজেকে সাজাবেন বা উপস্থাপন করবেন, কিন্তু সমাজের প্রত্যাশা পূরণের জন্য সবসময় একইভাবে থাকতে হবে—এটা তিনি গ্রহণ করেন না।

অভিনেত্রী আরও বলেন, সমাজ নারীদের চেহারা, পোশাক ও উপস্থিতি নিয়ে যতটা সমালোচনা করে, পুরুষদের ক্ষেত্রে তা তুলনামূলকভাবে অনেক কম। তার মতে, এই ধরনের চাপ ও বিচার নারীদের ওপর বেশি প্রভাব ফেলে।

তুষি মনে করেন, নারীদের উচিত নিজেদের মতো করে বাঁচার আত্মবিশ্বাস তৈরি করা এবং সামাজিক চাপের বাইরে এসে নিজের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া।

kalprakash.com/SS

রবিবার, ৩১ মে ২০২৬
ফেসবুক ডিলিট করে দিতে চান তুষি
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ফেসবুক ডিলিট করে দিতে চান তুষি

প্রকাশিত: ০৬:১৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬