বাংলাদেশ ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য সুখবর, স্পষ্ট করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড আবেদনকারীদের নিয়ে নতুন করে জারি হওয়া নির্দেশনা ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটিয়েছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। সংস্থাটি জানিয়েছে, অধিকাংশ আবেদনকারীকে আবেদন প্রক্রিয়া চলাকালে দেশ ছাড়তে হবে না—বিদ্যমান নীতিতে কোনো মৌলিক পরিবর্তন আনা হয়নি।

সম্প্রতি ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের একটি ঘোষণাকে কেন্দ্র করে ধারণা তৈরি হয়েছিল যে, গ্রিন কার্ড আবেদনকারীদের প্রক্রিয়া চলাকালে নিজ দেশে ফিরে যেতে হতে পারে। তবে ডিএইচএস স্পষ্ট করেছে, এটি নতুন কোনো বাধ্যতামূলক নিয়ম নয়, বরং দীর্ঘদিনের বিদ্যমান প্রশাসনিক ক্ষমতার বিষয়গুলোই পুনরায় স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

ডিএইচএসের এক মুখপাত্র জানান, অধিকাংশ ক্ষেত্রে আবেদনকারীরা তাদের কেস বিবেচনাধীন থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন। তবে ভিসার মেয়াদ শেষ হয়ে অবৈধভাবে অবস্থান বা অন্যান্য জটিলতা থাকলে তা ব্যক্তিভিত্তিক সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে।

এদিকে সাম্প্রতিক ঘোষণার পর অভিবাসী সম্প্রদায় ও অধিকারকর্মীদের মধ্যে যে উদ্বেগ দেখা দিয়েছিল, নতুন ব্যাখ্যার পর তা অনেকটাই কেটে গেছে। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এটিকে নিয়মিত প্রশাসনিক বিষয় হিসেবে উল্লেখ করে বলেন, অভিবাসন নীতিতে বড় কোনো পরিবর্তন হয়নি।

তবে কোন কোন ক্ষেত্রে আবেদনকারীদের যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে, সে বিষয়ে এখনো পূর্ণাঙ্গ নির্দেশনা স্পষ্ট করা হয়নি। ফলে কিছু অনিশ্চয়তা রয়ে গেলেও সামগ্রিকভাবে অধিকাংশ আবেদনকারীর জন্য এটি স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

শনিবার, ৩০ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য সুখবর, স্পষ্ট করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৫:৫২:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬