বাংলাদেশ ০৬:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

টেলিভিশনের পর্দায় আজ ‘উৎসব’: ঈদে সিনেমা ও বিনোদনের ঝলক

ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে আবারও বর্ণিল হয়ে উঠেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর পর্দা। নতুন নাটক, সিনেমা, ম্যাগাজিন অনুষ্ঠান, গান ও নাচের পাশাপাশি জনপ্রিয় ও আলোচিত চলচ্চিত্রও প্রচারিত হচ্ছে বিভিন্ন চ্যানেলে।

ঈদের তৃতীয় দিনেও দর্শকদের জন্য থাকছে দেশি-বিদেশি সিনেমার এক বৈচিত্র্যময় আয়োজন। চ্যানেল নাইনে দুপুর ২টায় দেখানো হবে অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’ এবং রাত ৯টায় আফরান নিশোর ‘দাগি’। এটিএন বাংলায় দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে শাকিব খানের ‘নাম্বার ওয়ান শাকিব খান’। বৈশাখী টেলিভিশনে একই সময়ে দেখা যাবে মান্না, মৌসুমী ও শাবনূর অভিনীত ‘দুই বধূ এক স্বামী’।

মাছরাঙা টেলিভিশনে দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে বহুল আলোচিত সিনেমা ‘উৎসব’, যেখানে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান ও চঞ্চল চৌধুরী। এনটিভিতে বিকেল ৪টা ২০ মিনিটে দেখা যাবে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’। আরটিভিতে দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে মান্না ও পূর্ণিমা অভিনীত ‘নায়ক’।

দীপ্ত টিভিতে দুপুর ১টায় প্রচারিত হবে সিয়াম আহমেদ ও পূজা চেরী অভিনীত ‘দহন’। নাগরিক টিভিতে দুপুর ২টায় ‘নবাব’ এবং বিকেল ৫টায় ‘গলুই’ দেখানো হবে।

শিশু-কিশোর দর্শকদের জন্য দুরন্ত টিভিতে থাকছে বিশেষ আয়োজন। বিকেল ৩টা ও রাত ১০টায় প্রচারিত হবে জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্র ‘হোটেল ট্রানসিলভেনিয়া’ এবং ‘মায়া দ্য বি : দ্য গোল্ডেন অর্ব’।

সব মিলিয়ে ঈদের পর্দায় আজও থাকছে বিনোদনের পূর্ণ উৎসব, যা বিভিন্ন বয়সের দর্শকদের জন্য বয়ে আনছে আলাদা আনন্দের আয়োজন।

kalprakash.com/SS
শনিবার, ৩০ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

টেলিভিশনের পর্দায় আজ ‘উৎসব’: ঈদে সিনেমা ও বিনোদনের ঝলক

প্রকাশিত: ০৪:৫২:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬