বাংলাদেশ ১২:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
শিরোনামঃ
Logo দেহুন্দা ইউনিয়ন কমপ্লেক্স স্থাপন নিয়ে বিরোধ, এমপির হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর Logo আইসিএপিপি প্রতিনিধিদলের সঙ্গে এনসিপির বৈঠক, গুরুত্ব পেল যুব নেতৃত্ব Logo ওয়ান ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন শেষ ১৫ জুন Logo ‘মা পাশে থাকলে এমন হতো না’, শুটিং সেটের অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ জাহ্নবী কাপুরের Logo ৮ জেলার এইচএসসি শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা, ৮ জুনের মধ্যে বোর্ডে যোগাযোগের আহ্বান Logo আদালতের রায় মেনে নিয়েছে আসামি সোহেলের পরিবার Logo গ্রুপ পর্ব থেকে ফাইনাল: যেমন হতে পারে আর্জেন্টিনার রোডম্যাপ Logo রাণীশংকৈলে এডিবি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ Logo উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ইস্যুতে কিমের বোনের কড়া বার্তা Logo কুবি রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা

নাটোরের বাগাতিপাড়ায় পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৩-০৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৩ ও ২০০৪ শিক্ষাবর্ষের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন ওই দুই ব্যাচের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন এসএসসি ২০০৪ ব্যাচের শিক্ষার্থী খাইরুল ইসলাম রাজু। সহযোগিতায় ছিলেন হাবিবুর রহমান ও গোলাম সারোয়ার জামান।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে প্রবীণ শিক্ষক মো. আবু বক্কর সিদ্দিক ও রফিকুল ইসলাম সরকার (রফিক) স্যারের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে কোরআন তেলাওয়াত, আলোচনা সভা ও স্মৃতিচারণ পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় দুই শিক্ষক প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।

বক্তব্যে প্রবীণ শিক্ষক রফিকুল ইসলাম সরকার বলেন, “পুরোনো বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে পুনর্মিলন বাঙালি সংস্কৃতির একটি চিরায়ত ঐতিহ্য। আজকের এই আয়োজন শুধু আনন্দের নয়, এটি আগামী দিনের জন্যও একটি স্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”

অনুষ্ঠানের প্রথম পর্ব শেষে আজানের মাধ্যমে নামাজের বিরতি দেওয়া হয়। পরে দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারীরা একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। খাওয়া-দাওয়ার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা গান, আড্ডা ও বিভিন্ন পরিবেশনায় অংশ নিয়ে আনন্দঘন সময় উপভোগ করেন।

অনুষ্ঠানস্থলে টানানো বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে লেখা ছিল— “সময় বদলেছে, জীবন বদলেছে, কিন্তু বন্ধুত্ব আজও আগের মতোই রয়ে গেছে” এবং “যেখানে শুরু হয়েছিল স্বপ্নের পথচলা, আজ আবারও ফিরে এসেছি সেই স্কুলে।” এমন আবেগঘন বার্তাগুলো প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিময় মুহূর্তগুলোকে আরও প্রাণবন্ত করে তোলে।

এছাড়াও অনুষ্ঠানে শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান, ফটোসেশন, গ্রুপ ছবি ও সেলফি কর্নারে অংশ নিয়ে স্মৃতিবন্দি মুহূর্ত উপভোগ করেন উপস্থিত সবাই।

kalprakash.com/SAS

শুক্রবার, ২৯ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

দেহুন্দা ইউনিয়ন কমপ্লেক্স স্থাপন নিয়ে বিরোধ, এমপির হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

নাটোরের বাগাতিপাড়ায় পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৩-০৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:৩৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬