মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:২২:৪৪
শিরোনাম
থার্মোমিটার চাওয়ায় ক্ষুব্ধ চিকিৎসক, বললেন মন্ত্রীকে ডেকে আনতে হবে ২০৩০ সালের মধ্যে ৬টি নতুন গ্যাস কূপ খনন করবে সরকার ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা জবিতে প্রথমবার স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন ৩৪ শিক্ষক টানা দুই বছর গুণী প্রধান শিক্ষক নাটোরের স্বপ্না রানী বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম থার্মোমিটার চাওয়ায় ক্ষুব্ধ চিকিৎসক, বললেন মন্ত্রীকে ডেকে আনতে হবে ২০৩০ সালের মধ্যে ৬টি নতুন গ্যাস কূপ খনন করবে সরকার ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা জবিতে প্রথমবার স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন ৩৪ শিক্ষক টানা দুই বছর গুণী প্রধান শিক্ষক নাটোরের স্বপ্না রানী বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম

ঈদুল আজহায় ৭ দিন ট্রাক ও কাভার্ড ভ্যানের ফেরি পারাপার বন্ধ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৪:৩২
শেয়ার: mail
ঈদুল আজহায় ৭ দিন ট্রাক ও কাভার্ড ভ্যানের ফেরি পারাপার বন্ধ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে যাত্রী ও যানবাহনের চাপ নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে-পরে মোট সাত দিন ফেরিতে সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান পারাপার বন্ধ থাকবে।

তবে এ সময়ে শুধু নিত্যপ্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাকগুলো ফেরি পারাপারের অনুমতি পাবে বলে জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এছাড়া ঈদযাত্রাকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে নৌপথে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ২৩ মে থেকে ২ জুন পর্যন্ত দিন-রাত সব ধরনের বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।

ঈদের পূর্ববর্তী ৫ দিন সদরঘাট থেকে যাত্রীবাহী নৌযানে কোনো ধরনের মালামাল পরিবহন করা যাবে না। একইভাবে ঈদের পরবর্তী ৫ দিন অন্যান্য নদীবন্দর থেকে সদরঘাটগামী যাত্রীবাহী নৌযানেও মালামাল পরিবহন নিষিদ্ধ থাকবে।

যাত্রীসেবায় বিভিন্ন রুটে লঞ্চ চলাচল শুরু ও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৪ মে ২০২৬ থেকে নির্দিষ্ট নৌরুটে লঞ্চ চলাচল চালু করা হবে বলে জানানো হয়েছে।

নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক জরুরি হটলাইনও চালু রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে বিআইডব্লিউটিএর ১৬১১৩, জাতীয় জরুরি সেবা ৯৯৯, সরকারি তথ্য সেবা ৩৩৩, ফায়ার সার্ভিস ১০২, কোস্ট গার্ড ১৬১১১ এবং নৌপুলিশের নম্বর।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এসব নির্দেশনা বাস্তবায়ন করা হলে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।

kalprakash.com/SS
ট্যাগসমূহ: ঈদুল আজহা

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৩ মে ২০২৬ | Globe kalprakash.com

ঈদুল আজহায় ৭ দিন ট্রাক ও কাভার্ড ভ্যানের ফেরি পারাপার বন্ধ

বিস্তারিত কমেন্টে