শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৩৮:৪৮
শিরোনাম
● আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন ● শনিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ ● কলকাতায় মুসলিম কলোনিতে পানির সংকট, জাতিসংঘে চিঠি ● গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই ● ইউক্রেনে রুশ হামলায় ৭৮ মৃত্যু, যুক্তরাষ্ট্রকে দুষলেন জেলেনস্কি ● বিমানবন্দরে স্বর্ণের পেস্ট উদ্ধার, আরমান ৫ দিনের রিমান্ডে ● বার্ধক্য কেন মৃত্যুর আগমনী বার্তা? ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন ● শনিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ ● কলকাতায় মুসলিম কলোনিতে পানির সংকট, জাতিসংঘে চিঠি ● গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই ● ইউক্রেনে রুশ হামলায় ৭৮ মৃত্যু, যুক্তরাষ্ট্রকে দুষলেন জেলেনস্কি ● বিমানবন্দরে স্বর্ণের পেস্ট উদ্ধার, আরমান ৫ দিনের রিমান্ডে ● বার্ধক্য কেন মৃত্যুর আগমনী বার্তা? ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার

শিরোপা জিতিয়েও মৌসুমসেরা হতে পারলেন না রোনালদো, পুরস্কার জিতলেন ফেলিক্স

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১২:০১
শেয়ার: mail
শিরোপা জিতিয়েও মৌসুমসেরা হতে পারলেন না রোনালদো, পুরস্কার জিতলেন ফেলিক্স

সৌদি প্রো লিগে শিরোপা জিতিয়েও ব্যক্তিগত পুরস্কারে ভাগ্য সহায় হলো না ক্রিস্টিয়ানো রোনালদোর। মৌসুমসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন তারই আল নাসর সতীর্থ জোয়াও ফেলিক্স।

শুক্রবার ঘোষণা করা হয়, প্রথম মৌসুমেই দারুণ পারফরম্যান্সের জন্য ফেলিক্সকে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়েছে। এই দৌড়ে তিনি পেছনে ফেলেছেন রোনালদোকে।

এর আগে আল নাসর শেষ ম্যাচে দামাকের বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতে সৌদি প্রো লিগের শিরোপা নিশ্চিত করে। সেই ম্যাচে জোড়া গোল করেন রোনালদো, যার মাধ্যমে লিগ শিরোপা ঘরে তোলে আল নাসর।

৪১ বছর বয়সী রোনালদো পুরো মৌসুমে ২৮টি গোল করেন। তবে ফেলিক্স গোল ও অ্যাসিস্ট—দুই দিকেই এগিয়ে থাকায় শেষ পর্যন্ত ব্যক্তিগত পুরস্কার তার হাতেই যায়। মৌসুমজুড়ে তিনি করেন ২০ গোল এবং সর্বোচ্চ ১৩টি অ্যাসিস্ট, যা আল নাসরের আক্রমণভাগে তাকে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করে।

চেলসি থেকে প্রায় ৩ কোটি ইউরো ট্রান্সফার ফিতে চলতি মৌসুমে আল নাসরে যোগ দেন ফেলিক্স। প্রথম মৌসুমেই তিনি নিজের ছাপ রাখতে সক্ষম হন।

পুরস্কার পাওয়ার পর অনুভূতি জানিয়ে ফেলিক্স বলেন, কোচের আস্থা ও স্বাধীনতা তাকে ভালো খেলতে সাহায্য করেছে। তার মতে, মাঠে নিজের স্বাভাবিক পজিশনে খেলার সুযোগ পাওয়াই সাফল্যের মূল কারণ।

এদিকে সৌদি প্রো লিগের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন আল নাসরের কোচ হোর্হে জেসুস। তবে পুরস্কার পাওয়ার পর তিনি জানান, এটাই ছিল ক্লাবটির সঙ্গে তার শেষ মৌসুম।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৩ মে ২০২৬ | Globe kalprakash.com

শিরোপা জিতিয়েও মৌসুমসেরা হতে পারলেন না রোনালদো, পুরস্কার জিতলেন ফেলিক্স

বিস্তারিত কমেন্টে