শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ | ২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১২:৪২
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে এবাদত ও নাঈম

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ২:৩৫
শেয়ার: mail
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে এবাদত ও নাঈম

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।

বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্টে খেলা শরিফুল ইসলামের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন এবাদত হোসেন। এ ছাড়া মূল টেস্ট স্কোয়াডে না থাকলেও দলে যুক্ত হয়েছেন অফ স্পিনার নাঈম হাসান। অন্যদিকে, হাসান মাহমুদকে একাদশে রাখা হয়েছে। তাসকিন আহমেদ বিশ্রামে থাকায় এই ম্যাচে খেলছেন না।

অন্যদিকে, আফগানিস্তান ব্যাটিংনির্ভর একাদশ সাজিয়েছে। দলের হয়ে ইনিংস শুরু করবেন সিদ্দিকউল্লাহ আতাল ও আব্দুল মালিক। নতুন অধিনায়ক রহমত শাহের সঙ্গে মিডল অর্ডারে রয়েছেন সাবেক অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি। একাদশে অলরাউন্ডার হিসেবে রয়েছেন ইসমত আলম ও ইয়ামিন আহমাদজাই। স্পিন আক্রমণে আছেন জিয়া আকবর ও কায়েস আহমেদ।

আফগানিস্তানের একাদশ: সিদ্দিকউল্লাহ আতাল, আব্দুল মালিক, রহমত শাহ (অধিনায়ক), হাসমতুল্লাহ শাহিদি, ইকরাম আলিখিল, জিয়া আকবর, শহিদুল্লাহ, ইয়ামিন আহমাদজাই, ইসমত আলম, কায়েস আহমেদ ও মোহাম্মদ সেলিম।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে এবাদত ও নাঈম

বিস্তারিত কমেন্টে