রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৮ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:২২:০৯
শিরোনাম
● এইচএসসিতে ফল বিপর্যয়, ১০৪ কলেজের অধ্যক্ষকে শোকজ ● ২০২৭ সালে ৩১ দিন বন্ধ থাকবে ব্যাংক ● বড় বোনের ধর্ষক গ্রেপ্তার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ ● পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, ১৭ ঘণ্টায় টোল আদায় ৯০ লাখ টাকা ● চাটমোহরে ইয়াবাসেবনের দায়ে যুবকের ১০ মাসের কারাদণ্ড ● ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে চবিতে কবিতা পাঠের আসর ● ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ ● ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ আমিরাতের ● ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছাড়ছে যুক্তরাষ্ট্র ● শাহজালালে অবতরণের সময় উড়োজাহাজে আগুন ● এইচএসসিতে ফল বিপর্যয়, ১০৪ কলেজের অধ্যক্ষকে শোকজ ● ২০২৭ সালে ৩১ দিন বন্ধ থাকবে ব্যাংক ● বড় বোনের ধর্ষক গ্রেপ্তার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ ● পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, ১৭ ঘণ্টায় টোল আদায় ৯০ লাখ টাকা ● চাটমোহরে ইয়াবাসেবনের দায়ে যুবকের ১০ মাসের কারাদণ্ড ● ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে চবিতে কবিতা পাঠের আসর ● ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ ● ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ আমিরাতের ● ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছাড়ছে যুক্তরাষ্ট্র ● শাহজালালে অবতরণের সময় উড়োজাহাজে আগুন

এবার দেশের বড় দায়িত্ব নিতে যাচ্ছেন মেসি!

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:১৯
শেয়ার: mail
এবার দেশের বড় দায়িত্ব নিতে যাচ্ছেন মেসি!

ফুটবল মাঠে বর্ণিল ক্যারিয়ারের ইতি টেনে এবার কি রাজনীতির ময়দানে নামতে যাচ্ছেন লিওনেল মেসি? বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকাকে ঘিরে এমনই এক চাঞ্চল্যকর দাবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এক ভূ-রাজনৈতিক বিশ্লেষক ও ভবিষ্যদ্বক্তার দাবি, আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্টের দায়িত্বে দেখা যেতে পারে মেসিকে।

কানাডীয় শিক্ষাবিদ ও ভবিষ্যদ্বক্তা হিসেবে পরিচিত প্রফেসর জিয়াং মার্কিন রাজনৈতিক ভাষ্যকার নিকোলাস কেন ডি বালিনথাজির, যিনি স্নিকো নামেও পরিচিত, এক সাক্ষাৎকারে এ দাবি করেন।

প্রফেসর জিয়াংয়ের ভাষ্য, অদূর ভবিষ্যতে পেশাদার রাজনীতিতে সক্রিয় হতে পারেন মেসি। এরপর ধীরে ধীরে দেশটির রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করে একপর্যায়ে প্রেসিডেন্টের দায়িত্বেও আসীন হতে পারেন আর্জেন্টাইন এই ফুটবল কিংবদন্তি।

জিয়াং দাবি করেন, তিনি গেম থিওরি ও বিভিন্ন বৈজ্ঞানিক কৌশলের মাধ্যমে বিশ্ব রাজনীতি ও ভূ-রাজনীতির সম্ভাব্য গতিপথ বিশ্লেষণ করেন। এর আগেও তাঁর করা বেশ কিছু রাজনৈতিক পূর্বাভাস সত্যি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তবে প্রফেসর জিয়াংয়ের পেশাগত পরিচয় এবং তাঁর ভবিষ্যদ্বাণীগুলোর বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে স্বাধীন ও নিরপেক্ষভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি। ফলে মেসির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তাঁর বক্তব্যকে নিশ্চিত তথ্যের পরিবর্তে একটি পূর্বাভাস হিসেবেই দেখা হচ্ছে।

শুধু প্রেসিডেন্ট হওয়ার দাবিতেই থামেননি জিয়াং। তাঁর দাবি, মেসি যদি সত্যিই আর্জেন্টিনার প্রেসিডেন্ট হন, তাহলে প্রায় দুই দশক ক্ষমতায় থাকতে পারেন। সেই সময়ে দেশের স্বার্থে বিতর্কিত কিংবা ক্ষতিকর কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

আরও চমকপ্রদ দাবি করেছেন জিয়াং। তাঁর মতে, মেসি রাষ্ট্রপ্রধান হলেও আর্জেন্টিনার রাজনীতিতে বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের প্রভাব পুরোপুরি শেষ হবে না। বরং মেসির সম্ভাব্য শাসনামলেও পর্দার আড়াল থেকে প্রভাব বিস্তার করতে পারেন মিলেই।

তবে এখন পর্যন্ত মেসির পক্ষ থেকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করা বা সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ফলে মেসির রাজনৈতিক অভিষেক এবং ভবিষ্যতে প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী হিসেবেই রয়ে যাচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

এবার দেশের বড় দায়িত্ব নিতে যাচ্ছেন মেসি!

বিস্তারিত কমেন্টে