ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাট ও খামারগুলোতে যখন নানা ধরনের ব্যতিক্রমী নামের পশু আলোচনায়, তখন নারায়ণগঞ্জের একটি মহিষ আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নিয়েছে।
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্ম-এ থাকা এই বিরল অ্যালবিনো মহিষটির নাম দেওয়া হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। এর ওজন ৭০০ কেজির বেশি এবং গায়ের রং গোলাপি আভাযুক্ত সাদা।
মহিষটির মাথার পশম ও সামনের দিকের স্টাইল অনেকের কাছেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর চুলের স্টাইলের সঙ্গে মিল থাকায় এই নামকরণ করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে এটি ব্যাপক আলোচনায় আসে।
বিষয়টি নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যার শিরোনামেও ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই মহিষের উল্লেখ রয়েছে।
খামার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমে এটি পরিবারের মধ্যেই মজার বিষয় ছিল, তবে এখন প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ মহিষটি দেখতে খামারে ভিড় করছেন।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 






















