বাংলাদেশ ১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

সমাপ্তি ঘটলো বান্দরবানের ভুমি সেবা ২০২৬-এর

বান্দরবানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা সফলভাবে শেষ হয়েছে। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলায় সাধারণ মানুষের জন্য বিভিন্ন ভূমি সেবা সহজ ও দ্রুতভাবে প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত এই মেলার সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ মো. আরমান ভূঁইয়া, রাজপুত্র চসিং প্রু বনি, বিভিন্ন মৌজার হেডম্যান, কারবারি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্পূর্ণ ডিজিটাল ও স্মার্ট ব্যবস্থাপনা চালু করেছে। এখন মানুষ ঘরে বসেই ই-নামজারি ও খাজনা পরিশোধ করতে পারছেন। এই মেলার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে স্মার্ট ভূমি সেবার সঙ্গে পরিচিত করা এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা।

তিনি আরও বলেন, বর্তমানে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি, অনলাইন খতিয়ান ও মৌজা ম্যাপ সরবরাহ, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ এবং অনলাইনে ভূমি সংক্রান্ত আবেদন গ্রহণের মতো নানা ডিজিটাল সেবা চালু রয়েছে। এর ফলে জনগণের সময় ও খরচ কমেছে এবং দালালনির্ভরতা অনেকাংশে হ্রাস পেয়েছে।

এছাড়া ভূমি অফিসে কম্পিউটারাইজড রেকর্ড ব্যবস্থাপনা চালুর মাধ্যমে তথ্য সংরক্ষণ ও অনুসন্ধান সহজ হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে ভূমি জরিপ কার্যক্রমে জিআইএস, স্যাটেলাইট ম্যাপিং ও ড্রোন প্রযুক্তি ব্যবহারের ফলে ভূমির সঠিক পরিমাপ ও তথ্য সংগ্রহ আরও নির্ভুল হচ্ছে। এসব উদ্যোগ ভূমি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধি করেছে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানের শেষপর্যায়ে ভূমি সেবা মেলা উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য, গত ১৯ মে সারাদেশের পাশাপাশি পার্বত্য জেলা বান্দরবানেও শুরু হয়েছিল ভূমি সেবা মেলা। তিন দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে স্থানীয় জনগণ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পান।

kalprakash.com/SAS

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

সমাপ্তি ঘটলো বান্দরবানের ভুমি সেবা ২০২৬-এর

প্রকাশিত: ১০:৫১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬