বাংলাদেশ ০১:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি Logo নিখোঁজের ১৫ দিন পর বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শার্শায় বিএনপি নেতার পদ স্থগিত Logo স্পিডবোট থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ Logo ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ Logo স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা Logo রিয়া খাতুন ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে ধর্ষকের বাড়িতে আগুন, নিহত ৩ Logo ফুটপাত ও সড়ক অ‌বৈধ দখল, জনদু‌র্ভোগ চর‌মে Logo অধ্যক্ষ আলমগীর হোসেনকে নিয়ে অপপ্রচার: ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়তে কাজ চলছে: প্রধানমন্ত্রী

রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গড়তে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়, বরং এটি রাষ্ট্রের দায়িত্ব। সরকারের লক্ষ্য হলো দুর্নীতি ও হয়রানিমুক্ত, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, যা টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী বলেন, সময়ের পরিবর্তনে জমির মালিকানা জটিল হয়েছে এবং সেই কারণে ভূমি রেকর্ড সংরক্ষণ ও ব্যবস্থাপনার গুরুত্ব আরও বেড়েছে। মালিকানা, খাজনা, খতিয়ান, নামজারি, পর্চা ও অন্যান্য ভূমি বিষয়ক কার্যক্রম আগে সরাসরি অফিসে গিয়ে সম্পন্ন করতে হতো, তবে এখন ধীরে ধীরে এগুলো অনলাইনে নিয়ে আসা হচ্ছে।

তিনি আরও বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করা গেলে জমি সংক্রান্ত বিরোধ অনেকটাই কমে আসবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মও হ্রাস পাবে। জনগণকে ভূমি সেবায় হয়রানি কমাতে সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রী জানান, জমি সংক্রান্ত বিরোধ দেশের আদালতগুলোতে বিপুল পরিমাণ মামলা সৃষ্টি করছে। এ অবস্থায় বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) ও গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত সমাধানের ওপর জোর দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, ভূমি শুধু একটি সম্পদ নয়, এটি মানুষের নিরাপত্তা, জীবিকা ও ভবিষ্যতের ভিত্তি। তাই এই খাতকে দুর্নীতি ও জটিলতামুক্ত করা সরকারের অগ্রাধিকার।

অনুষ্ঠানে তিনি জানান, অনলাইনে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান সংগ্রহসহ বিভিন্ন সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হচ্ছে, যাতে জনগণ সহজে সেবা নিতে পারে।

অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন মন্ত্রী-প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।

kalprakash.com/SS
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়তে কাজ চলছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৪:২৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬