বাংলাদেশ ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল Logo জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি Logo জলঢাকায় অতিরিক্ত টোল আদায়, ভ্রাম্যমাণ আদালতে ৩ হাজার টাকা জরিমানা Logo মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন করায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) টিমকে অর্থ পুরস্কার প্রদান Logo কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ Logo পাকিস্তান নৌবাহিনীর নতুন শক্তি: করভেটে যুক্ত হলো আধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা Logo গাজাগামী ত্রাণকর্মীদের সঙ্গে ইসরায়েলি আচরণ ‘জঘন্য’ ও ‘অগ্রহণযোগ্য’—কানাডার কঠোর নিন্দা Logo হামেস রদ্রিগেজের নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার Logo ইসরায়েলকে ‘মধ্যপ্রাচ্যের ক্যানসার’ আখ্যা দিলেন খামেনি Logo ঈদকে ঘিরে কোনো সুনির্দিষ্ট নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি

বান্দরবানের বাঘমারায় ভয়াবহ আগ্নিকান্ড;পুড়ে ছাঁই হল অর্ধশতাধিক বাড়িঘর দোকানপাট!

রোববার (১৭ মে) রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গভীর রাতে হঠাৎ বাজারে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয় মসজিদের মাইকের মাধ্যমে বিষয়টি বলা হলে তাৎক্ষণিক লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু অধিকাংশ দোকান ও বসতঘরে দাহ্য সামগ্রীর কারণে আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয় এবং মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে বান্দরবান সদর ও রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও, ততক্ষণে বাজারের অর্ধশতাধিক দোকান ও বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে বহু ব্যবসায়ী তাদের দোকানের মালামাল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং এতে অন্তত ২ থেকে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ৪টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে দুর্গমতার কারণে আমাদের কিছুটা বেগ পেতে হয়। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা৷

প্রসঙ্গতঃ২০২২ সালের ফেব্রুয়ারি মাসেও আরেকটি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় বাঘমারা বাজারটি।

সোমবার, ১৮ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

বান্দরবানের বাঘমারায় ভয়াবহ আগ্নিকান্ড;পুড়ে ছাঁই হল অর্ধশতাধিক বাড়িঘর দোকানপাট!

প্রকাশিত: ০৩:৫৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬