মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:১৮:২৬
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে ডুয়েটে সংঘর্ষ, আহত অন্তত ১৫

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬, ৪:৫০
শেয়ার: mail
নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে ডুয়েটে সংঘর্ষ, আহত অন্তত ১৫

নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনার জেরে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  (ডুয়েট) ক্যাম্পাসে শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সংঘর্ষ শুরু হয়। পরে তা পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয় পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পর থেকেই শিক্ষার্থীরা এর বিরোধিতা করে আন্দোলন শুরু করেন এবং ক্যাম্পাসে তালা দেন।

রোববার সকালে আবারও আন্দোলন শুরু হলে কিছু বহিরাগত ভিসির পক্ষ নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

শিক্ষার্থীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানে অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত ছিল। তারা প্রশাসনিক ও একাডেমিক বাস্তবতা বিবেচনায় স্থানীয় যোগ্য শিক্ষকের নেতৃত্ব দাবি করছেন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, গত দুই দিন ধরেই বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা চলছিল, যা রোববার সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে তিনি জানান।

গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৭ মে ২০২৬ | Globe kalprakash.com

নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে ডুয়েটে সংঘর্ষ, আহত অন্তত ১৫

বিস্তারিত কমেন্টে