বাংলাদেশ ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ Logo পাকিস্তান নৌবাহিনীর নতুন শক্তি: করভেটে যুক্ত হলো আধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা Logo গাজাগামী ত্রাণকর্মীদের সঙ্গে ইসরায়েলি আচরণ ‘জঘন্য’ ও ‘অগ্রহণযোগ্য’—কানাডার কঠোর নিন্দা Logo হামেস রদ্রিগেজের নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার Logo ইসরায়েলকে ‘মধ্যপ্রাচ্যের ক্যানসার’ আখ্যা দিলেন খামেনি Logo ঈদকে ঘিরে কোনো সুনির্দিষ্ট নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি Logo ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা এনপিটি-বিরোধী: রুশ প্রতিনিধি উলিয়ানভ Logo সৈয়দপুর ফেয়ার পার্কে আজ শুরু হচ্ছে গ্রামীণ ও কুটির শিল্প মেলা-২০২৬ Logo হঠাৎ পিছিয়ে গেল পূজা চেরীর ‘নাকফুলের কাব্য’ সিনেমা Logo বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী

সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দোড় বাজারসংলগ্ন পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মরদেহটি গাজীপুরে পাঁচজনকে হত্যার ঘটনায় অভিযুক্ত ফোরকান মোল্লা-এর হতে পারে বলে জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ।

নৌ পুলিশের এসপি আলমগীর হোসেন জানান, শনিবার (১৬ মে) দুপুরে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে প্রাথমিকভাবে গাজীপুর পুলিশের পক্ষ থেকে এটি ফোরকান মোল্লার মরদেহ হতে পারে বলে শনাক্ত করা হয়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, পদ্মা সেতু থেকে প্রায় চার কিলোমিটার দূরে নদীতে মরদেহটি ভাসতে দেখা যায়। পরে খবর পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরবর্তীতে গাজীপুরের কাপাসিয়া থানার পুলিশ এবং নিহতের পরিবারের সদস্যরা মরদেহটি ফোরকানের হতে পারে বলে প্রাথমিকভাবে শনাক্ত করেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে পরিচয় নিশ্চিত করা হয়নি।

নৌ পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় নিশ্চিত করতে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের চেষ্টা চলছে। তা সম্ভব না হলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে।

এর আগে পুলিশ জানায়, গত ৮ মে কাপাসিয়ার রাউতকোনা গ্রামে একটি ভাড়া বাসায় পাঁচজনকে হত্যার ঘটনায় ফোরকান মোল্লা প্রধান অভিযুক্ত ছিলেন। পরবর্তীতে পদ্মা সেতু এলাকা থেকে তাকে নদীতে ঝাঁপ দিতে দেখা গেছে—এমন সিসিটিভি ফুটেজও পাওয়া যায় বলে জানায় পুলিশ।

kalprakash.com/SS
শনিবার, ১৬ মে ২০২৬
সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ

সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে

প্রকাশিত: ০৬:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬