বাংলাদেশ ০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিলেট টেস্টের নাটকীয় শুরু, মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়লেন হাসান আলি

সংগৃহীত ছবি

সিলেট টেস্টের শুরুতেই ঘটেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। মাথায় আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তানের পেসার হাসান আলিকে।

ঘটনাটি ঘটে ইনিংসের অষ্টম ওভারে। দুই পেসার মোহাম্মদ আব্বাস ও খুররাম শাহজাদের পর তৃতীয় বোলার হিসেবে আক্রমণে আসেন হাসান আলি। তবে নিজের ওভারটিও তিনি সম্পূর্ণ করতে পারেননি।

হাসানের করা পঞ্চম বলটি বাংলাদেশি অভিষিক্ত ব্যাটার তানজিদ হাসান তামিম ভুলভাবে খেলেন। ব্যাটে লেগে বল বোলারের কাছাকাছি পড়ে যায়। ক্যাচ নিতে লাফ দেন হাসান আলি, তবে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান।

এরপর সঙ্গে সঙ্গেই তিনি মাথায় হাত দিয়ে বসে পড়েন। মাঠে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিলেও তিনি স্বস্তি বোধ না করায় পরে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।

সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার ইনজুরির মাত্রা জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে শনিবার (১৬ মে) টস হেরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলে দুই পরিবর্তন আনা হয়—সাদমান ইসলামের জায়গায় তানজিদ হাসান তামিম এবং এবাদত হোসেনের জায়গায় শরিফুল ইসলাম সুযোগ পান।

অন্যদিকে সিরিজ বাঁচানোর লক্ষ্যে পাকিস্তান তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। প্রথম টেস্টে জয়ী বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

kalprakash.com/SS
শনিবার, ১৬ মে ২০২৬
সিলেট টেস্টের নাটকীয় শুরু, মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়লেন হাসান আলি
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

সিলেট টেস্টের নাটকীয় শুরু, মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়লেন হাসান আলি

প্রকাশিত: ০১:০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬