বাংলাদেশ ০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ Logo পাকিস্তান নৌবাহিনীর নতুন শক্তি: করভেটে যুক্ত হলো আধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা Logo গাজাগামী ত্রাণকর্মীদের সঙ্গে ইসরায়েলি আচরণ ‘জঘন্য’ ও ‘অগ্রহণযোগ্য’—কানাডার কঠোর নিন্দা Logo হামেস রদ্রিগেজের নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার Logo ইসরায়েলকে ‘মধ্যপ্রাচ্যের ক্যানসার’ আখ্যা দিলেন খামেনি Logo ঈদকে ঘিরে কোনো সুনির্দিষ্ট নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি Logo ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা এনপিটি-বিরোধী: রুশ প্রতিনিধি উলিয়ানভ Logo সৈয়দপুর ফেয়ার পার্কে আজ শুরু হচ্ছে গ্রামীণ ও কুটির শিল্প মেলা-২০২৬ Logo হঠাৎ পিছিয়ে গেল পূজা চেরীর ‘নাকফুলের কাব্য’ সিনেমা Logo বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী

নওগাঁয় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম ২০২৬-এর উদ্বোধন

নওগাঁয় সরকারি খাদ্যগুদামে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেল ৪টার দিকে নওগাঁ সদর উপজেলার কেন্দ্রীয় খাদ্য গুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার এবং নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি রানা), খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মিল মালিক, কৃষক প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু বলেন, নওগাঁ বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্য উৎপাদনকারী জেলা। এখানকার কৃষকেরা কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করছে।
তিনি বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য দাম নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য বরদাশত করা হবে না। প্রকৃত কৃষকরাই যেন এই কর্মসূচির সুফল পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, “নওগাঁর কৃষকের ঘামেই দেশের খাদ্যভাণ্ডার সমৃদ্ধ হয়েছে। কৃষকের মুখে হাসি ফোটাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। খাদ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালিত হলে কৃষকেরা উৎসাহিত হবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সরকারের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রকৃত কৃষক ও বৈধ মিলাররা যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দেবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার জানান, চলতি মৌসুমে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী জেলার বিভিন্ন খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ করা হবে। নির্ধারিত মান ও আর্দ্রতা বজায় রেখে কৃষক ও মিলারদের কাছ থেকে খাদ্যশস্য গ্রহণ করা হবে।

উদ্বোধন শেষে অতিথিরা কৃষকদের কাছ থেকে প্রতীকীভাবে ধান গ্রহণ করেন এবং সংগ্রহ কার্যক্রমের বিভিন্ন দিক পরিদর্শন করেন। অনুষ্ঠানে কৃষকেরা সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই কার্যক্রমের মাধ্যমে তারা উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ পাবেন।

মঙ্গলবার, ১২ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ

নওগাঁয় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম ২০২৬-এর উদ্বোধন

প্রকাশিত: ০৬:২৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬