বাংলাদেশ ০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ Logo পাকিস্তান নৌবাহিনীর নতুন শক্তি: করভেটে যুক্ত হলো আধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা Logo গাজাগামী ত্রাণকর্মীদের সঙ্গে ইসরায়েলি আচরণ ‘জঘন্য’ ও ‘অগ্রহণযোগ্য’—কানাডার কঠোর নিন্দা Logo হামেস রদ্রিগেজের নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার Logo ইসরায়েলকে ‘মধ্যপ্রাচ্যের ক্যানসার’ আখ্যা দিলেন খামেনি Logo ঈদকে ঘিরে কোনো সুনির্দিষ্ট নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি Logo ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা এনপিটি-বিরোধী: রুশ প্রতিনিধি উলিয়ানভ Logo সৈয়দপুর ফেয়ার পার্কে আজ শুরু হচ্ছে গ্রামীণ ও কুটির শিল্প মেলা-২০২৬ Logo হঠাৎ পিছিয়ে গেল পূজা চেরীর ‘নাকফুলের কাব্য’ সিনেমা Logo বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী

অপপ্রচার ও গুজব রোধে এশিয়া পোস্ট ভূমিকা রাখবে : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। এশিয়া পোস্টের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের রাজনীতি ও মানুষের নানা বিষয় নিরপেক্ষভাবে তুলে ধরা হবে।

মঙ্গলবার (১২ মে ২০২৬) সকাল ১০টায় রাঙ্গামাটি শহরের কলেজ গেইট এলাকায় এশিয়া পোস্টের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে নানা সময়ে বিভ্রান্তি ছড়ানো হয়।

অপপ্রচার ও গুজবের মাধ্যমে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চেষ্টা করা হয়। এসব ক্ষেত্রে এশিয়া পোস্ট অগ্রণী ভূমিকা পালন করতে পারে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে যেসব অপপ্রচার হয়, সেসব বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানাই।

এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ, রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম (ভুট্টো), জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (সাকিল), প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, সাবেক সভাপতি সামশুল হক, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম. কামাল উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওমর ফারুক, সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক এম. জিসান বখতেয়ার, সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর এরিয়া কো-অর্ডিনেটর বেনজিন চাকমাসহ বিভিন্ন পেশাজীবী ও গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা যখন নানামুখী চ্যালেঞ্জের মুখে, তখন নতুন প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছে এশিয়া পোস্ট। তারা আশা প্রকাশ করেন, গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে সংবাদমাধ্যমটি। বিশেষ করে মফস্বল সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার যে অঙ্গীকার এশিয়া পোস্ট করেছে, তা দেশের সংবাদপত্রের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, পার্বত্য অঞ্চলের ১৩টি জাতিগোষ্ঠীর মানুষ নানা সংকটের মধ্য দিয়ে বসবাস করছে। তাদের সংকট, সম্ভাবনা ও সংস্কৃতি সারাদেশের মানুষের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এশিয়া পোস্ট।

মঙ্গলবার, ১২ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ

অপপ্রচার ও গুজব রোধে এশিয়া পোস্ট ভূমিকা রাখবে : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

প্রকাশিত: ০৪:১৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬