রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৮:৪৪

স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৫:৪৭
শেয়ার: mail
স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সংগৃহীত ছবি

রাজধানীর তেজগাঁও থানাধীন এলাকায় স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে এক ব্যক্তিকে হত্যার দায়ে মো. শাহাদাৎ হোসেন নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১১ মে) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৯ এর বিচারক মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রায়ে আদালত কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং পরে পুনরায় তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি অনুযায়ী, ভিকটিম আনিসের সঙ্গে আসামির স্ত্রীর দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি জানার পর শাহাদাৎ হোসেন তাকে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেন। তবে আনিস সেই নির্দেশ অমান্য করে আবারও তার স্ত্রীর সঙ্গে দেখা করলে ক্ষোভের সৃষ্টি হয়।

২০১২ সালের ৯ সেপ্টেম্বর বিকেলে তেজগাঁওয়ের আনোয়ারা পার্কের দক্ষিণ পাশে মা মেডিকেল স্টোরের বিপরীত ফুটপাতে আনিসকে ছুরিকাঘাত করে হত্যা করা হয় এবং ঘটনাস্থলে মরদেহ ফেলে রাখা হয়। ওই ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করে তেজগাঁও থানা পুলিশ।

পরবর্তীতে তদন্ত শেষে ২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারি পুলিশ শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। একই বছরের ২৭ মে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় বলে জানা গেছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১১ মে ২০২৬ | Globe kalprakash.com

স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

বিস্তারিত কমেন্টে