শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:৪৪:৫৩
শিরোনাম
● এসিআই মোটরসে নিয়োগ, আবেদন শেষ ১৪ নভেম্বর ● ৩০০ বছরের ঘিওর হাটে দিনে কোটি টাকার পাট বেচাকেনা ● ঢাবি শিক্ষার্থী ও গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি ● সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ৭২১ যাত্রী ● দুর্বিষহ ঢাকা, প্রতিদিন যাতায়াত করেন প্রায় ৪ কোটি মানুষ ● দেশে ফের স্বর্ণের দামে পতন, শনিবার বিক্রি হবে যে দামে ● স্কয়ার গ্রুপের কারখানায় চাকরি, আকর্ষণীয় বেতন ● বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ ● যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, ৩০ নভেম্বর থেকে কার্যকর ● একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ● এসিআই মোটরসে নিয়োগ, আবেদন শেষ ১৪ নভেম্বর ● ৩০০ বছরের ঘিওর হাটে দিনে কোটি টাকার পাট বেচাকেনা ● ঢাবি শিক্ষার্থী ও গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি ● সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ৭২১ যাত্রী ● দুর্বিষহ ঢাকা, প্রতিদিন যাতায়াত করেন প্রায় ৪ কোটি মানুষ ● দেশে ফের স্বর্ণের দামে পতন, শনিবার বিক্রি হবে যে দামে ● স্কয়ার গ্রুপের কারখানায় চাকরি, আকর্ষণীয় বেতন ● বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ ● যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, ৩০ নভেম্বর থেকে কার্যকর ● একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

ঢাবি শিক্ষার্থী ও গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭:৩৯
শেয়ার: mail
ঢাবি শিক্ষার্থী ও গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও গায়ক আবু জাহিদ ওরফে অন্তুর বিরুদ্ধে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী ও মডেল জান্নাতুন তাজরি অরাকে শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতনের অভিযোগের প্রমাণ পায়নি পুলিশ। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং বিয়ের চাপ সৃষ্টির উদ্দেশ্যে মামলাটি করা হয়েছিল বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

সম্প্রতি আবু জাহিদ অন্তুকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে জান্নাতুন তাজরি অরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আদালতের অনুমতি চেয়েছেন তদন্ত কর্মকর্তা।

মামলার নথি অনুযায়ী, আবু জাহিদ ওরফে অন্তু পেশায় একজন গায়ক, মডেল ও গিটার প্রশিক্ষক। অন্যদিকে, বাদী জান্নাতুন তাজরি অরা ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী। ২০২৫ সালে টিএসসিতে গিটার শেখার সূত্রে তাঁদের পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁদের বিচ্ছেদ ঘটে।

এজাহারে অভিযোগ করা হয়, গত ২ মে বিকেলে পণ্যের ফটোশুটের কথা বলে গুলশানের একটি ফ্ল্যাটে ডেকে নিয়ে তাঁকে যৌন নিপীড়ন ও শারীরিকভাবে আঘাত করা হয়। এ ঘটনায় গত ৩১ মে জান্নাতুন তাজরি অরা বাদী হয়ে গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় যৌন পীড়নের অভিযোগে মামলা করেন।

মামলাটি তদন্ত করেন গুলশান থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) কে. এম. রাশিদুর রহমান।

তদন্তে উঠে আসে, জান্নাতুন তাজরি অরা আবু জাহিদ অন্তুকে প্রেমের প্রস্তাব দিলে তিনি তাতে রাজি হননি। এরপর তাঁদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে একদিন অন্তুর গুলশানের বাসার স্টুডিওতে পণ্যের ফটোশুটের প্রস্তাব পেয়ে অরা রাজি হন।

গত ২ মে সকালে সেখানে গিয়ে অন্তুকে পাননি তিনি। একই দিন বিকেলে তাঁদের দেখা হয়। পরে তাঁরা বাসার অফিসরুমে গিয়ে বসেন। কিছুক্ষণ পর নিজের মোবাইল ফোন চার্জে রেখে বাসার নিচে যান অন্তু। এ সময় তাঁর ফোনে কল এলে অরা ফোনটি রিসিভ করে নিজেকে অন্তুর স্ত্রী বলে পরিচয় দেন।

বিষয়টি জানতে পেরে কেন এমন মিথ্যাচার করেছেন, তা অরার কাছে জানতে চান অন্তু। এ সময় ঘটনাস্থলে মামলার সাক্ষীরাও উপস্থিত ছিলেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ ঘটনায় জান্নাতুন তাজরি অরা চরম লজ্জিত ও অপমানিত বোধ করেন। এই ঘটনার জের ধরেই অন্তুর বিরুদ্ধে শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগে মামলা করা হয়।

তদন্তকালে বাদী জান্নাতুন তাজরি অরা অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করতে পারেননি বলে চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশ বাদী ও বিবাদীর মোবাইল ফোনের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর), ভবনের সিসিটিভি ফুটেজ এবং নিরপেক্ষ সাক্ষীদের বক্তব্য সংগ্রহ করে। তবে অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বাদীর শারীরিক পরীক্ষা করানো হলে চিকিৎসকের প্রতিবেদনেও কোনো আঘাত বা নিপীড়নের আলামত পাওয়া যায়নি বলে চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা ও বিয়ের চাপ সৃষ্টির উদ্দেশ্যেই মামলাটি দায়ের করা হয়েছিল।

গত ৩১ জুলাই পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে আবু জাহিদ অন্তুকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন জানায়। একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদী জান্নাতুন তাজরি অরার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৭ ধারায় প্রসিকিউশন দাখিলের জন্য আদালতের অনুমতি চেয়েছে পুলিশ।

এ বিষয়ে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনকে জাহিদ অন্তু বলেন, মিথ্যা মামলার কারণে সামাজিকভাবে তাঁর সম্মান ক্ষুণ্ন হয়েছে। পাশাপাশি ব্যবসায়িকভাবেও তিনি চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। তদন্তে এখন প্রমাণ হচ্ছে যে তিনি নির্দোষ। কিন্তু কোনো কিছু ভালোভাবে যাচাই-বাছাই না করেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। এতে তাঁর যে ক্ষতি হয়েছে, সেই দায় কে নেবে?

তদন্ত কর্মকর্তা কে. এম. রাশিদুর রহমান বলেন, তদন্ত করে অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। এখন পরবর্তী সিদ্ধান্ত আদালতের।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ঢাবি শিক্ষার্থী ও গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি

বিস্তারিত কমেন্টে