শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ | ১৪ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:০১:০৭
শিরোনাম
● মনিরামপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ● জমি নিয়ে বিরোধের জেরে মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮, সংকটাপন্ন ১ ● দুই জেলার সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ ● তেহরানে কাতারের প্রতিনিধিদল ● তাহসিফের বাবার বক্তব্যে মিলল চাঞ্চল্যকর তথ্য ● রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু ● এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নিয়ম জানাল শিক্ষাবোর্ড ● ‘তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’ ● রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ, চালু হবে নতুন ট্রেন ● মনিরামপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ● জমি নিয়ে বিরোধের জেরে মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮, সংকটাপন্ন ১ ● দুই জেলার সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ ● তেহরানে কাতারের প্রতিনিধিদল ● তাহসিফের বাবার বক্তব্যে মিলল চাঞ্চল্যকর তথ্য ● রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু ● এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নিয়ম জানাল শিক্ষাবোর্ড ● ‘তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’ ● রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ, চালু হবে নতুন ট্রেন

সালমান শাহ হত্যা মামলায় ফের জামিন পেলেন না ডন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৮:২৩
শেয়ার: mail
সালমান শাহ হত্যা মামলায় ফের জামিন পেলেন না ডন

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল অভিনেতা ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শুনানি শেষে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তারের আদালত এ আদেশ দেন।

সংবাদমাধ্যমকে ডনের আইনজীবী মফিজুল ইসলাম জানান, শুনানিতে মামলার আগের চারটি তদন্ত প্রতিবেদন ও মেডিকেল প্রতিবেদনের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। পাশাপাশি অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ও আদালতের সামনে উপস্থাপন করা হয়।

এর আগে গত ৫ আগস্ট ডনের জামিনের আবেদন করা হয়েছিল। তবে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে আটক করা হয়। তিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছিলেন। বিমানবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। পরে খবর দেওয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)। সিআইডির কর্মকর্তারা বিমানবন্দরে গিয়ে তাঁকে নিয়ে যান।

এরপর বিকেলে ডনকে আদালতে হাজির করা হয়। এ সময় তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়। অন্যদিকে, তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডির পরিদর্শক আরিফুর রহমান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

১৯৯৬ সালে সালমান শাহর মৃত্যুর পর তাঁর পরিবারের পক্ষ থেকে তাঁকে হত্যার অভিযোগ তোলা হয়। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ তদন্ত শেষে পিবিআই জানায়, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছিলেন সালমান শাহ।

পিবিআইয়ের ওই প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করে ডন গণমাধ্যমকে বলেছিলেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম। আমি সবসময়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম।

এদিকে, আদালতের নির্দেশে গত বছরের ২১ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক, ডনসহ ১১ জনকে আসামি করা হয়।

ফলে সালমান শাহ হত্যা মামলার অভিযোগ থেকে মুক্তির পাঁচ বছর না যেতেই আবারও নতুন করে অভিযুক্ত হন ডন। ওই মামলাতেই এবার গ্রেপ্তার হয়েছেন এই অভিনেতা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সালমান শাহ হত্যা মামলায় ফের জামিন পেলেন না ডন

বিস্তারিত কমেন্টে