শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ | ১৪ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:০১:৩৬
শিরোনাম
● মনিরামপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ● জমি নিয়ে বিরোধের জেরে মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮, সংকটাপন্ন ১ ● দুই জেলার সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ ● তেহরানে কাতারের প্রতিনিধিদল ● তাহসিফের বাবার বক্তব্যে মিলল চাঞ্চল্যকর তথ্য ● রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু ● এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নিয়ম জানাল শিক্ষাবোর্ড ● ‘তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’ ● রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ, চালু হবে নতুন ট্রেন ● মনিরামপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ● জমি নিয়ে বিরোধের জেরে মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮, সংকটাপন্ন ১ ● দুই জেলার সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ ● তেহরানে কাতারের প্রতিনিধিদল ● তাহসিফের বাবার বক্তব্যে মিলল চাঞ্চল্যকর তথ্য ● রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু ● এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নিয়ম জানাল শিক্ষাবোর্ড ● ‘তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’ ● রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ, চালু হবে নতুন ট্রেন

পাবনায় ভেজাল দুধ উৎপাদন, দুইজনের কারাদণ্ড ও জরিমানা

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৩:৫১
শেয়ার: mail
পাবনায় ভেজাল দুধ উৎপাদন, দুইজনের কারাদণ্ড ও জরিমানা

পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ উৎপাদন ও বাজারজাতের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল দুধ তৈরির বিপুল পরিমাণ উপকরণসহ ৩২০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার কৈডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। জেলা এনএসআই, পাবনার গোপন তথ্য ও সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কৈডাঙ্গা গ্রামের আবুল বাশার ও মো. সবুজ। তাঁদের মধ্যে আবুল বাশারকে এক বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে মো. সবুজকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানের সময় ভেজাল দুধ তৈরিতে ব্যবহৃত ২ হাজার ৭০০ লিটার জেলি, ২০০ কেজি সয়াবিন এবং ৩২০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়।

অভিযানে এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এবিএম লুৎফুল কবিরের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল, ভাঙ্গুড়ার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল ইসলাম এবং ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পাবনায় ভেজাল দুধ উৎপাদন, দুইজনের কারাদণ্ড ও জরিমানা

বিস্তারিত কমেন্টে