বাংলাদেশ ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ Logo পাকিস্তান নৌবাহিনীর নতুন শক্তি: করভেটে যুক্ত হলো আধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা Logo গাজাগামী ত্রাণকর্মীদের সঙ্গে ইসরায়েলি আচরণ ‘জঘন্য’ ও ‘অগ্রহণযোগ্য’—কানাডার কঠোর নিন্দা Logo হামেস রদ্রিগেজের নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার Logo ইসরায়েলকে ‘মধ্যপ্রাচ্যের ক্যানসার’ আখ্যা দিলেন খামেনি Logo ঈদকে ঘিরে কোনো সুনির্দিষ্ট নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি Logo ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা এনপিটি-বিরোধী: রুশ প্রতিনিধি উলিয়ানভ Logo সৈয়দপুর ফেয়ার পার্কে আজ শুরু হচ্ছে গ্রামীণ ও কুটির শিল্প মেলা-২০২৬ Logo হঠাৎ পিছিয়ে গেল পূজা চেরীর ‘নাকফুলের কাব্য’ সিনেমা Logo বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদ

রাঙ্গামাটি জেলায় ম্যানেজারস ফোরাম ও ফারিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১ মে ২০২৬ সকাল ১০টা ৩০ মিনিটে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ সম্প্রতি ঢাকা মেডিকেলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দিয়ে অপমানজনক মন্তব্য করা হয়েছে, যা এ পেশার সঙ্গে জড়িতদের সম্মানহানিকর এবং অগ্রহণযোগ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজারস ফোরামের উপদেষ্টা মোঃ ইলিয়াস মিয়া। সঞ্চালনা করেন ফারিয়া রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।

মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা এরিয়া ম্যানেজার ফোরামের সভাপতি মোঃ সেলিম, সহ-সাধারণ সম্পাদক মোঃ সেলিম, রাঙ্গামাটি জেলা ফারিয়ার সভাপতি প্রান্তর চাকমা এবং রানীরহাট ফারিয়া সভাপতি মোঃ আবুল বাসারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের ওষুধ শিল্প ও স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। চিকিৎসকদের কাছে ওষুধ সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়া, নতুন ওষুধ সম্পর্কে অবহিত করা এবং রোগীদের চিকিৎসাসেবা সহজ করতে তারা নিরলসভাবে কাজ করছেন। অথচ একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল হিসেবে আখ্যায়িত করা শুধু ব্যক্তি অপমান নয়,এটি পুরো পেশাজীবী সমাজকে হেয় প্রতিপন্ন করার শামিল। আমরা এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মানববন্ধনে তারা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সারাদেশে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন সমাপ্ত করেন এবং ভবিষ্যতেও পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সোমবার, ১১ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদ

প্রকাশিত: ০৩:২৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬