মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:২৬:৫৪
শিরোনাম
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী জাতিসংঘে শুরু ৮১তম অধিবেশনের মূল বিতর্ক আজ ইন্দোনেশিয়ার দাবানলে মোতায়েন ৫৪ হাজার কর্মী, তবু নিয়ন্ত্রণহীন আগুন রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ

হরমুজ প্রণালিতে বিদেশি হস্তক্ষেপে কঠোর হুঁশিয়ারি ইরানের, প্রতিরোধের ঘোষণা

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১:৩৭
শেয়ার: mail
হরমুজ প্রণালিতে বিদেশি হস্তক্ষেপে কঠোর হুঁশিয়ারি ইরানের, প্রতিরোধের ঘোষণা

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী খাজেম ঘারিবাবাদি

হরমুজ প্রণালিতে নৌ নিরাপত্তা ইস্যুতে ফ্রান্স ও যুক্তরাজ্যের যেকোনো পরিকল্পিত উদ্যোগ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অবৈধ পদক্ষেপের সঙ্গে কোনো দেশ জড়ালে কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছে তেহরান।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী খাজেম ঘারিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, ফ্রান্স, যুক্তরাজ্য বা অন্য কোনো দেশের নৌযান যদি যুক্তরাষ্ট্রের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে হরমুজ প্রণালিতে সহযোগিতা করে, তবে ইরানের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক ও কঠোর প্রতিক্রিয়া জানাবে।

এর জবাবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বলেন, এটি কোনো সামরিক মোতায়েনের পরিকল্পনা নয়, বরং আন্তর্জাতিক নৌপথ নিরাপদ রাখার একটি সম্ভাব্য মিশন হতে পারে, যা পরিস্থিতি অনুকূল হলে বিবেচনা করা হবে।

এদিকে সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগরে একাধিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে জাহাজ চলাচল নিরাপদ রাখতে একটি উদ্যোগ নিলেও তা অল্প সময়ের মধ্যেই স্থগিত করা হয়।

অন্যদিকে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তাদের তদন্তে দেখা গেছে গত সপ্তাহে হরমুজ প্রণালিতে নোঙর করা দক্ষিণ কোরীয় পরিচালিত জাহাজ এইচএমএম নামুতে প্রায় এক মিনিটের ব্যবধানে দুটি অজ্ঞাত বস্তু আঘাত হানে, যার ফলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। তবে এই ঘটনার জন্য এখনো কোনো পক্ষকে দায়ী করা যায়নি।

সূত্র: এপি

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১১ মে ২০২৬ | Globe kalprakash.com

হরমুজ প্রণালিতে বিদেশি হস্তক্ষেপে কঠোর হুঁশিয়ারি ইরানের, প্রতিরোধের ঘোষণা

বিস্তারিত কমেন্টে