বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:১৩:৪৫
শিরোনাম
● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ● নাটোরে মৎস্য ও মাদকবিরোধী অভিযান, জেল-জরিমানা ● রাঙামাটিতে ১০ শতক জমি নিয়ে বিরোধ, ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ● চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ● সিএমপি কমিশনারের ওপেন হাউজ ডেতে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা ● চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা ● বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র ল্যাব ৪ মাস ধরে বন্ধ ● দ্বিতীয়বারের মতো মৃত্যুদণ্ডের আদেশ দিলেন জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক ● উত্তরাখণ্ডে ৫.১ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিসহ বিশাল এলাকা ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ● নাটোরে মৎস্য ও মাদকবিরোধী অভিযান, জেল-জরিমানা ● রাঙামাটিতে ১০ শতক জমি নিয়ে বিরোধ, ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ● চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ● সিএমপি কমিশনারের ওপেন হাউজ ডেতে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা ● চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা ● বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র ল্যাব ৪ মাস ধরে বন্ধ ● দ্বিতীয়বারের মতো মৃত্যুদণ্ডের আদেশ দিলেন জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক ● উত্তরাখণ্ডে ৫.১ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিসহ বিশাল এলাকা

বাংলাদেশ সিরিজে অস্ট্রেলিয়ার দলে নেই কামিন্স-স্টার্ক-হ্যাজেলউড

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১২:২৯
শেয়ার: mail
বাংলাদেশ সিরিজে অস্ট্রেলিয়ার দলে নেই কামিন্স-স্টার্ক-হ্যাজেলউড

বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে দলে নেই অস্ট্রেলিয়ার তিন তারকা পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। চোট থেকে সদ্য ফেরায় এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে তাদের।

আগামী ৯ জুন ঢাকায় শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ জুন। এরপর চট্টগ্রামে ১৭ জুন শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ১৯ ও ২১ জুন।

তারকা তিন পেসার না থাকলেও দলটি বেশ শক্তিশালী। বাংলাদেশ সফরে আসছেনট্রাভিস হেড, মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন ও মার্নাস লাবুশেনরা। দুই ফরম্যাটেই অধিনায়ক করা হয়েছে মিচেল মার্শকে।

ওয়ানডে দলে প্রথমবার সুযোগ পেয়েছেন সাউথ অস্ট্রেলিয়ার অলরাউন্ডার  লিয়াম স্কট। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০ ম্যাচে ৪৬৫ রান ও ১৪ উইকেট নেওয়া এই অলরাউন্ডার গত মৌসুমে শেফিল্ড শিল্ডের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

অন্যদিকে আন্তর্জাতিক অভিষেক না হওয়া জোয়েল ডেভিসকে রাখা হয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডে।

এদিকে টি-টোয়েন্টি দলে নেই গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টোইনিস ও ম্যাথু শর্ট। তারা যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট খেলতে যাবেন।

বাংলাদেশ সফরের আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ৩০ মে শুরু হয়ে সিরিজ শেষ হবে ৪ জুন।

ওয়ানডে স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, আলেক্স ক্যারে, কুপার কনোলি, বেন ডারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনম্যান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভীর সাঙ্গা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।

টি-টোয়েন্টি স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুনম্যান, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাট রেনশ ও অ্যাডাম জাম্পা।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১১ মে ২০২৬ | Globe kalprakash.com

বাংলাদেশ সিরিজে অস্ট্রেলিয়ার দলে নেই কামিন্স-স্টার্ক-হ্যাজেলউড

বিস্তারিত কমেন্টে